ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আসামের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য

‘মুসলমানদের চাপে রাখা প্রয়োজন, নইলে সব দখল করে নেবে’

ডয়েচে ভেলে

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংগৃহীত ছবি

আসামে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বাংলাভাষী মুসলিম বা ‘মিঁয়া’ জনগোষ্ঠীর বিরুদ্ধে এক নজিরবিহীন রাজনৈতিক ও প্রশাসনিক যুদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি ডিব্রুগড়ে এক অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বেছে বেছে মুসলিম নাগরিকদের হয়রানি করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত ২৭ জানুয়ারি জানিয়েছেন, রাজ্যে চলমান বিশেষ ভোটার তালিকা সংশোধন (এসআর) প্রক্রিয়ায় বিজেপি কর্মীরা পরিকল্পিতভাবে মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন। এই জনগোষ্ঠীকে প্রশাসনিক চাপে না রাখলে তারা আসামের জমি, সম্পত্তি এবং রাজনৈতিক অধিকার দখল করে নেবে।

এমনকি তিনি সাধারণ মানুষকে উসকানি দিয়ে বলেছেন, মুসলিম অটোচালকদের কম ভাড়া দেওয়া বা প্রয়োজনে তাদের ওপর শারীরিক আক্রমণ করাও এখন ‘অসমীয়া অস্তিত্ব রক্ষার লড়াই’। হিমন্তের এই প্রকাশ্য সাম্প্রদায়িক অবস্থানকে মানবাধিকার কর্মীরা ‘বিপজ্জনক রাষ্ট্রীয় উসকানি’ হিসেবে অভিহিত করেছেন।

আরও পড়ুন

এই পরিস্থিতির প্রেক্ষিতে আসাম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এক জরুরি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, ভোটার তালিকা সংশোধনের মতো একটি আইনি প্রক্রিয়াকে নির্দিষ্ট একটি ধর্মীয় গোষ্ঠীর ভোটাধিকার হরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরাও মনে করছেন, একজন মুখ্যমন্ত্রী যখন নিজেই আইন লঙ্ঘনের নির্দেশ দেন, তখন বিচার বিভাগের হস্তক্ষেপ ছাড়া নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন।

আসামের বিভিন্ন সংখ্যালঘু সংগঠন ও অসাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলো বলছে, হিমন্ত বিশ্ব শর্মার এই বয়ান নিছক কোনো নির্বাচনী স্লোগান নয়, বরং এটি একটি সুপরিকল্পিত জাতিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ। বিশেষ করে ভোটার তালিকা থেকে ‘৪ থেকে ৫ লাখ মিঁয়া ভোট’ ডিলিট করার হুমকি সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

সমালোচকদের মতে, ২০২৬ সালের নির্বাচনে জয় নিশ্চিত করতেই মুখ্যমন্ত্রী ‘আদি বাসিন্দা বনাম অবৈধ অনুপ্রবেশকারী’ বিতর্ককে চরম পর্যায়ে নিয়ে যাচ্ছেন, যার বলি হতে হচ্ছে দশকের পর দশক ধরে সেখানে বসবাসরত বৈধ ভারতীয় নাগরিকদের। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও ভারতের এই উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...