ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বাংলাভাষী মুসলিমদের নিপীড়নের বিষয়ে এবার ভারতকে চিঠি দিলো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম
ফাইল ছবি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বসবাসরত বাংলাভাষী মুসলিমদের ওপর জাতিগত বৈষম্য, জোরপূর্বক উচ্ছেদ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের ‘কমিটি অন দ্য এলিমিনেশন অব রেসিয়াল ডিসক্রিমিনেশন’ (সিইআরডি)।

জাতিসংঘের এই কমিটি গত ১৯ জানুয়ারি জেনেভায় ভারতের স্থায়ী প্রতিনিধির কাছে এই উদ্বেগ প্রকাশ করে একটি চিঠি পাঠায়। চিঠিতে মূলত চারটি প্রধান বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।

প্রতিবেদনে বলা হয়েছে, আসামের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) তালিকা থেকে পদ্ধতিগত ত্রুটি এবং প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে বিপুল সংখ্যক বাংলাভাষী মুসলিমকে বাদ দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে নথিপত্র থাকা সত্ত্বেও কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে।

অভিযোগ উঠেছে যে, আসাম সরকার কোনো বিকল্প আবাসন বা ক্ষতিপূরণ ছাড়াই বেছে বেছে বাংলাভাষী মুসলিম পরিবারগুলোকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করছে। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ভাঙনকবলিত দরিদ্র জনগোষ্ঠীর ওপর এই খড়গ নামিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন

আসামে এই সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিদ্বেষমূলক বক্তব্য এবং উস্কানিমূলক প্রচারণার বিষয়েও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের ‘কমিটি অন দ্য এলিমিনেশন অব রেসিয়াল ডিসক্রিমিনেশন’ (সিইআরডি)।

অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক এই সম্প্রদায়ের মানুষের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগগুলোও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের এই কমিটি।

চিঠিতে কমিটি উল্লেখ করেছে, এর আগে ২০২৫ সালের মে মাসেও ভারত সরকারের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কিন্তু ভারত যে উত্তর দিয়েছে, তাতে মূল অভিযোগগুলো (বিশেষ করে এনআরসি-তে বৈষম্য) এড়িয়ে যাওয়া হয়েছে বলে মনে করছে জাতিসংঘ। ‘নন-অরিজিনাল ইনহ্যাব্রিট্যান্ট’ বা ‘অ-আদিম অধিবাসী’—এর মতো অস্পষ্ট সংজ্ঞার মাধ্যমে যেভাবে মানুষকে চিহ্নিত করা হচ্ছে, তার আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মানবাধিকার সংগঠনগুলো দাবি করে আসছে যে, আসামের বাংলাভাষী মুসলিমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং নদী ভাঙনের শিকার। অথচ, তাদেরকেই এখন নাগরিকত্ব প্রমাণের কঠিন পরীক্ষায় ফেলা হচ্ছে। বিদেশি ট্রাইব্যুনালের কার্যক্রম এবং ডি-ভোটার (সন্দেহজনক ভোটার) চিহ্নিত করার প্রক্রিয়াটি এই সম্প্রদায়ের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিমুখে বিরোধী জোট ইন্ডিয়ার মিছিল আটকে দিয়েছে পুলিশ। এ সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়।
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
অচেনা নম্বর থেকে ভিডিও কল। কল রিসিভ করতেই ফোনের পর্দায় ভেসে ওঠে এক নগ্ন নারীর ছবি। এরপর ওই তরুণের ‘নগ্ন ভিডিও’ ধারণ করা হয়েছে দাবি করে শুরু হয় ভয় দেখানো।
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন 
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে। 
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন 
ব্যাগ দেখতে চাওয়ায় রেগে যান নারী, তল্লাশিতে বেরিয়ে এলো আসল রহস্য
ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় একটি শপিংমলে এক নারীর ব্যাগ তল্লাশি করতে চাইলে তিনি নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
ব্যাগ দেখতে চাওয়ায় রেগে যান নারী, তল্লাশিতে বেরিয়ে এলো আসল রহস্য
আরও পড়ুন
৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রধান চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন