ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চলতি বছরের পবিত্র হজে রেকর্ডসংখ্যক নারী গাইড পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি সংগৃহীত

চলতি বছরের পবিত্র হজ মৌসুমে নারী হজযাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। চলতি বছর দেশটির সরকার হজের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নারী গাইড বা কর্মকর্তাদের একটি বিশাল বহর পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) পূর্ব জাকার্তায় ২০ দিনব্যাপী এক নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এবারের হজ কর্মকর্তাদের ৩৩ শতাংশই নারী, যা এর আগে কখনো দেখা যায়নি। খবর আরব নিউজের।

ইন্দোনেশিয়া প্রতি বছর বিশ্বের বৃহত্তম হজ কাফেলা পরিচালনা করে থাকে। ২০২৬ সালেও দেশটি থেকে প্রায় ২ লাখ ২১ হাজার মানুষ হজে অংশ নেবেন।

আরও পড়ুন

পরিসংখ্যান অনুযায়ী, এই হজযাত্রীদের মধ্যে ৫৫ শতাংশের বেশি নারী এবং তাদের একটি বড় অংশ বয়স্ক নাগরিক। এই বিপুল সংখ্যক নারী হাজীদের সেবা প্রদান এবং তাদের বিশেষ গোপনীয়তা ও স্বাস্থ্যগত সমস্যাগুলো মমতার সঙ্গে সামাল দিতেই এবার ৫০০ জনেরও বেশি নারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

দেশটির নারী ক্ষমতায়ন ও শিশু সুরক্ষা মন্ত্রী আরিফাতুল খইরি ফৌজি বলেন, নারী হাজীদের ব্যক্তিগত কক্ষের সহায়তা বা যেকোনো জরুরি পরিস্থিতিতে নারী কর্মকর্তাদের উপস্থিতি তাদের জন্য অনেক বেশি স্বস্তিদায়ক ও কার্যকর হবে।

গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ প্রশিক্ষণে ১ হাজার ৬০০-এর বেশি কর্মকর্তা অংশ নিয়েছেন। সেখানে তাদের আরবি ভাষা শিক্ষা, যোগাযোগ দক্ষতা এবং হজের বিভিন্ন ধাপে সৃষ্ট জটিল পরিস্থিতি মোকাবিলার বাস্তবধর্মী মহড়া প্রদান করা হয়েছে।

হজ ও ওমরাহ মন্ত্রী মোচামাদ ইরফান ইউসুফ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেবল হাজীদের সেবক নন, বরং আন্তর্জাতিক অঙ্গনে আপনারা ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় প্রতিনিধি। আপনাদের ওপর অর্পিত এই মহান দায়িত্ব পালন করতে হবে সর্বোচ্চ শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে।

২০২৬ সালের মে মাসে শুরু হতে যাওয়া এই বিশাল কর্মযজ্ঞের জন্য মনোনীত কর্মকর্তারা ফেব্রুয়ারিতে আরও এক দফা ভার্চ্যুয়াল প্রশিক্ষণে অংশ নেবেন। মূলত আধুনিক হজ ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং বিশেষ করে বয়স্ক নারীদের ধর্মীয় সফরকে আরও সহজ ও নিরাপদ করতেই ইন্দোনেশিয়া সরকার এই সাহসী ও প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার