ওমানে ড্রোন বিধ্বস্তের সময় দুই প্রবাসী নিহত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ০২:৫১ পিএম


ওমানে ড্রোন বিধ্বস্তের সময় দুই প্রবাসী নিহত
ছবি: সংগৃহীত

ওমানের উত্তরাঞ্চলে নিরাপত্তাবাহিনী একটি ড্রোন ভূপাতিত করার সময় দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে ওমান নিউজ এজেন্সি। 

এক প্রতিবেদনে বলা হয়েছে, সোহার শহরের আল আউয়াহি শিল্প এলাকায় নিহত দুজনই প্রবাসী ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।   

বিজ্ঞাপন

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সোহার শহরের খোলা জায়গায় আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। দুটি ঘটনারই তদন্ত চলছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

আরও পড়ুন

গত ২৮ ফেব্রুয়ারি থেকে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা করছে ইরান। বৃহস্পতিবার যুদ্ধের ১৩তম দিন পর্যন্ত ওমানে নিহতের সংখ্যা ছিল একজন। 

বিজ্ঞাপন

অন্য দেশগুলোর মধ্যে এই সময়ে আমিরাতে ৬, কুয়েতে ৬, সৌদি আরবে তিন, বাহরাইনে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এসব দেশগুলোতে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission