ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

তীব্র তাপদাহে ইতালিতে মৃত্যু বেড়ে ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৯:৫২ এএম
আপডেট : ২৫ জুন ২০২৬, ০৯:৫৭ এএম
বেলজিয়ামের ব্রাসেলসে তীব্র তাপপ্রবাহের সময় (২৪ জুন, ২০২৬) শিশুরা নিজেদের সতেজ করতে একটি ফোয়ারার পানিতে খেলছে । ছবি: এএফপি

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। ইতালিতে তাপদাহে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রেকর্ড ভেঙেছে ব্রিটেনের জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৪ জুন) ব্রিটেনের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা দেশটির ইতিহাসে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড। এর আগে ১৯৭৬ সালে সাউদাম্পটনে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

অন্যদিকে, ইতালির বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর আগে মাঠে কাজ করার সময় এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়। সব মিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

আরও পড়ুন

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় রাজধানী রোমসহ ১৬টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

তীব্র গরমে ফ্লোরেন্সের বিখ্যাত শিল্পকলা জাদুঘরের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। ফলে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে এবং সাময়িকভাবে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

তাপপ্রবাহের কারণে ইতালির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। অনেক পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ সমস্যার মুখে পড়েছে। কিছু এলাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ব্যাহত হয়েছে।

এদিকে, স্পেনেও জুন মাসের গড় তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, উত্তর আফ্রিকা থেকে আসা উষ্ণ বায়ুপ্রবাহের কারণে ইউরোপজুড়ে এই চরম গরম পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে তাপপ্রবাহ পূর্ব ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সতর্ক করে বলেছেন, ইউরোপের এই তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। তিনি জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আবহাওয়াবিদদের আশঙ্কা, দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বেশি থাকবে। অনেক এলাকায় রাতের তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ ৭ হাজার ৬৭৭ জন।
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
বিমানে শিশুকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন এক মা। একপর্যায়ে তার কোলে থাকা শিশু পিছলে পড়তে শুরু করলে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে ধরে ফেলেন বিমানবালা মনিক হ্যারিস।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডসহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন।
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
বয়স মাত্র ১২ বছর। অথচ এই বয়সেই ১০০টির বেশি পাখির ডাক হুবহু নকল করতে পারেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার স্যামুয়েল হেন্ডারসন।
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
আরও পড়ুন
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
ইউরোপে গিয়েও স্বপ্ন পূরণ হলো না হাফেজ জায়েদের
ইইউ’র ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮ সমাধান করেছে বাংলাদেশ
লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান মেলেনি সোহেল রানার