ট্রেন দেখে স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীকে ধাক্কা, অতঃপর 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ০৯:২১ পিএম


ট্রেন দেখে স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীকে ধাক্কা, অতঃপর 
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই ব্যক্তি।

বিজ্ঞাপন

সম্প্রতি ওয়াশিংটনের সিয়াটলে অবস্থিত নর্থগেট ট্রেন স্টেশনে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী পিটার মাইকেল ওয়ালব্রুন স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন। ঠিক তখনই পেছন থেকে এক ব্যক্তি এসে তাকে সজোরে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

ওই মুহূর্তে দ্রুতগতিতে একটি ট্রেন স্টেশনে প্রবেশ করছিল। তবে ভাগ্যক্রমে তিনি ট্রেনের নিচে পড়ে যাননি এবং প্রাণে রক্ষা পান।

ঘটনার তদন্ত শেষে এলিসিও মেলেনদেজ নামে ২৬ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি উঠেছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission