ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের আবেদন করছে বাংলাদেশি-পাকিস্তানিরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম
সমকামী সাজিয়ে আশ্রয় প্রার্থনায় সহায়তা করেন তানিসা খান। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) পাওয়ার বৈধ পথ নিশ্চিত করতে এক শ্রেণির অভিবাসীকে ‘ভুয়া সমকামী’ হিসেবে পরিচয় দিতে উদ্বুদ্ধ করছে অসাধু আইনজীবী ও পরামর্শক চক্র।

বুধবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে আসা অভিবাসীদের কাছ থেকে বিপুল অংকের অর্থ নিয়ে তাদের সমকামী হওয়ার ভুয়া গল্প ও নথি তৈরি করে দিচ্ছে এই সিন্ডিকেট। এছাড়া তাদের শেখানো হচ্ছে কিভাবে সাক্ষাৎকারে কথা বলতে হবে, এমনকি নকল প্রমাণ হিসেবে ছবি, সুপারিশপত্র ও চিকিৎসা নথিও তৈরি করে দেওয়া হচ্ছে।

এ ক্ষেত্রে বিশেষ করে টার্গেট করা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মতো মুসলিমপ্রধান দেশের নাগরিকদের । কারণ এসব দেশে সমকামিতা আইনত দণ্ডনীয় অপরাধ। ফলে সমকামী পরিচয় দিলে দেশগুলোতে জীবননাশের ঝুঁকি আছে—এই অজুহাত দেখিয়ে সহজেই যুক্তরাজ্যে আশ্রয় পাওয়া যায়।

অনুসন্ধানে দেখা গেছে, আশ্রয় আবেদনের জন্য ১ হাজার ৫০০ থেকে শুরু করে ৭ হাজার পাউন্ড পর্যন্ত ফি নেওয়া হচ্ছে। এমনকি একজন পরামর্শক ২ হাজার ৫০০ পাউন্ডের বিনিময়ে ‘কমপ্রিহেনসিভ প্যাকেজ’ দেওয়ার প্রস্তাব দেন।

প্যাকেজের মধ্যে ছিল—সমকামী ক্লাবে তোলা ছবি, ভুয়া প্রেমিকের সঙ্গে সম্পর্কের গল্প, সংগঠনের সুপারিশপত্র, সাক্ষাৎকারের প্রস্তুতি।

আরও পড়ুন

একজন পরামর্শক গোপন প্রতিবেদককে বলেন, এখন এখানে থাকার একটাই সহজ উপায়—অ্যাসাইলাম, আর সেটা হলো ‘গে কেস’।

অনুসন্ধানে আরও জানা যায়, অনেক ভুয়া আবেদনকারী চিকিৎসকের কাছে গিয়ে মানসিক অবসাদের নাটক করেন, যাতে মেডিক্যাল রিপোর্ট পাওয়া যায়।

কেউ কেউ আবার এইচআইভি পজিটিভ হওয়ার মিথ্যাও বলেছেন, যাতে সহানুভূতি পাওয়া যায়।

এদিকে, লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় অংশ নিয়ে বিবিসির গোপন প্রতিবেদক দেখেন, উপস্থিত অভিবাসীরা নিজেদের মধ্যে নির্দ্বিধায় এই জালিয়াতির কথা স্বীকার করছেন। সভায় উপস্থিত একজন বলেন, এখানে উপস্থিতদের মধ্যে ১ শতাংশও সমকামী নয়, এমনকি ০.০১ শতাংশও নয়। সবাই কেবল বৈধ হওয়ার জন্য এই নাটক করছে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই ধরণের পরিকল্পিত প্রতারণার ফলে যারা প্রকৃতপক্ষেই নির্যাতনের শিকার হয়ে আশ্রয় খুঁজছেন, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভুয়া আবেদনের আধিক্যের কারণে যৌন পরিচয়ের মতো স্পর্শকাতর বিষয়গুলো যাচাই করা কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে পড়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্যে আশ্রয় আবেদনের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশই যৌন পরিচয়ের ভিত্তিতে করা। বিশেষ করে ২০২৩ সালে যৌন পরিচয়ের ভিত্তিতে করা আবেদনের ৪২ শতাংশই ছিল পাকিস্তানি নাগরিকদের।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর (হোম অফিস) এই প্রতিবেদনের প্রেক্ষিতে জানিয়েছে, ভুয়া তথ্য দিয়ে আশ্রয় আবেদন করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ। কোনো আবেদনকারীর তথ্য মিথ্যা প্রমাণিত হলে তাকে কেবল বহিষ্কারই করা হবে না, বরং দীর্ঘমেয়াদি জেল ও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। অপব্যবহার রোধে অভিবাসন প্রক্রিয়ায় আরও কঠোর স্ক্রিনিং পদ্ধতি চালু করার ঘোষণা দিয়েছে সরকার।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় যে গ্রাম হয়ে ওঠে কিডনি ভ্যালি
দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রির ফাঁদে ফেলা হয়েছিল নেপালের একটি গ্রামের অসংখ্য মানুষকে। দালালদের প্রলোভন আর মিথ্যা আশ্বাসে একসময় গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ কিডনি বিক্রি করেন।
‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় যে গ্রাম হয়ে ওঠে কিডনি ভ্যালি
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেলের এবারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিনেই ঘোষণা করা হয়েছে চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বে নোবেলজয়ীদের নাম। এ বছর যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে তাদের নাম ঘোষণা করা হয়। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স-সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে। এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নির্বাচিত করেছে সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি। নোবেল পুরস্কার ঘোষণার ধারাবাহিকতায় মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে, বুধবার রসায়নে এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেলজয়ীর নাম। শুক্রবার ঘোষণা করা হবে শান্তিতে নোবেলজয়ীর নাম। শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা দেওয়া হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। আর অন্যান্য বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের স্টকহোম থেকে। এদিকে, অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ১২ অক্টোবর। আরটিভি/এসকে
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনীকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৬ কোটি টাকায়
মাত্র ৩০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮০ টাকায় কেনা একটি পুরোনো চিত্রকর্ম বিক্রি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাড়ে ১৬ কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি এস্টেট সেল থেকে চিত্রকর্মটি কিনেছিলেন এক ‘ট্রেজার হান্টার’।
সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৬ কোটি টাকায়
রাশিয়ায় প্লেগ গবেষণাগারে তরুণীর মৃত্যু, কোয়ারেন্টিনে শত শত মানুষ
রাশিয়ার সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে ২৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি একটি অ্যান্টি-প্লেগ গবেষণাগারে কর্মরত ছিলেন।
রাশিয়ায় প্লেগ গবেষণাগারে তরুণীর মৃত্যু, কোয়ারেন্টিনে শত শত মানুষ
আরও পড়ুন
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ
নিউইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসলাম
২৮ নতুন মুখে সাউথ ক্যারোলিনায় বাংলাদেশিদের মিলনমেলা