ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য সৌভাগ্য, কাজের ফাঁকে টিকিট চেক করতেই জানলেন মিলিয়নিয়ার!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পিএম
পাউন্ড ও লটারি জেতা পরিবার। ছবি: সংগৃহীত

লটারিতে একবার জেতাকেই অনেকে পরম সৌভাগ্য মনে করেন, কিন্তু রিচার্ড ডেভিস যা করে দেখিয়েছেন তা রূপকথাকেও হার মানায়। একই লটারিতে লটারি জিতেছেন দুই-দুইবার! অবিশ্বাস্য এই ঘটনার মধ্য দিয়ে রাতারাতি কয়েক মিলিয়ন পাউন্ডের মালিক বনে গেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সম্প্রতি রিচার্ডের এই বিরল লটারি জয়ের রোমাঞ্চকর গল্পটি প্রকাশ করেছে। খবর দ্য গার্ডিয়ান।

রিচার্ড জানান, লটারি খেলার নেশা তার আজকের নয়। মাত্র ১৮ বছর বয়স থেকে তিনি নিয়মিত লটারির টিকিট কাটেন। দীর্ঘ সময়ের এই পথচলায় তার মনে সবসময় একটি দৃঢ় বিশ্বাস ছিল যে, একদিন বড় কোনো জয় আসবেই। একপর্যায়ে তিনি তার সন্তানদের জন্মদিন এবং জন্মের সময়কার ওজনের সংখ্যাগুলোকে মিলিয়ে কিছু বিশেষ নম্বর বেছে নেন। সেই লাকি নম্বরগুলোই শেষ পর্যন্ত তাকে এনে দেয় কাঙ্ক্ষিত সাফল্য।

আরও পড়ুন

ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের জুন মাসে। রিচার্ড তখন মিড-ওয়েলসের টালগার্থে নিজের হেয়ার সেলুনে এক গ্রাহকের চুলে রং করার কাজে ব্যস্ত ছিলেন। রঙের প্রলেপ বসতে যেটুকু সময় লাগে, সেই অবসরেই তিনি পাশের একটি দোকানে নিজের টিকিটটি পরীক্ষা করতে যান।

দোকানের সেই মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ছোট শহর হওয়ায় লাইনে দাঁড়ানো সবার সাথে আমি গল্প করছিলাম। টিকিট চেক করার পর কাউন্টারের নারী কর্মী যখন বললেন যে তিনি আমাকে জেতা টাকা দিতে পারছেন না, তখন কিছুটা অবাক হই। এরপর পোস্ট অফিস কাউন্টারের কর্মীর সাহায্য নেওয়া হলে জানা যায়, জয়ের পরিমাণ ৫০ হাজার পাউন্ডের অনেক বেশি।

বর্তমানে রিচার্ড এই বিপুল অর্থ ব্যয়ের পরিকল্পনাও সেরে ফেলেছেন। লটারির এই জয় কেবল তার ভাগ্যই বদলে দেয়নি, বরং দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার এক সার্থক সমাপ্তি ঘটিয়েছে।

তিনি জানান, আমি তখনও কিছু জানতাম না। তিনি বলেছিলেন আমি র‍্যাফেল প্রাইজ জিতেছি, কিন্তু সেটা কী তা আমি জানি না। আমি আবার সেলুনে ফিরে গিয়ে অনলাইনে দেখলাম। তখনই দেখি আমি ১ মিলিয়ন পাউন্ড জিতেছি।

এ ঘটনার পর আমি আমার পার্টনার ফে-কে ফোন করলাম। সে তখন নাইট শিফটে কাজ করছিল, ঘুম ভাঙিয়ে দেওয়ায় খুব খুশি হয়নি। সে বলল, তুমি কি নিশ্চিত আমরা এক মিলিয়ন জিতেছি? তারপর বলল, হেল্পলাইনে ফোন করতে।

আমি ফোন করলাম, তারা নিশ্চিত করল যে আমি ১ মিলিয়ন পাউন্ড জিতেছি এবং পরবর্তী ধাপগুলো বুঝিয়ে দিচ্ছিল। কিন্তু তখনই আমার ক্লায়েন্টের চুলের টাইমার বেজে উঠল, আমাকে কাজে ফিরে যেতে হলো। এত বড় খবর পেয়েও আবার চুল কাটায় ফিরে যাওয়াটা অদ্ভুত লাগছিল। তবে এতে আমি স্থির থাকতে পেরেছিলাম।

রিচার্ড জানান, ক্লায়েন্টদের কাজের ফাঁকে ফাঁকে নানা চিন্তায় আমার মাথা ঘুরছিল। কাজ শেষে আবার ফোন করে নিশ্চিত হলাম। আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। সবাই ভাবে, এক মিলিয়ন পেলে এটা করব, ওটা করব। কিন্তু সত্যি জেতার পর ব্যাপারটা একেবারেই আলাদা। অনেক দিন পর্যন্ত এটা বাস্তব মনে হয়নি।

তিনি জানান, আমি অনেক দিন টাকায় হাত দিইনি। খরচ করতে ভয় লাগত। প্রথমে আমাদের চার সন্তানকে কিছু টাকা দিলাম। তারপর আমরা যে বাড়িটা ভাড়া নিয়ে থাকতাম সেটা কিনলাম, নতুন গাড়ি কিনলাম, আর কুকুরদের জন্য দৌড়ানোর মাঠ নিলাম। এরপর বিয়ে করলাম। ১০ বছর একসঙ্গে থেকেও আমরা কখনও কোথাও ঘুরতে যাইনি। তাই প্রথমে দুবাই গেলাম, তারপর মধুচন্দ্রিমায় মালদ্বীপ গিয়েছিলাম। স্থানীয় রাগবি ক্লাবের জন্য একটা মিনিবাস কিনে দিলাম, আর বন্ধু-পরিবারকে কিছু গাড়ি উপহার দিলাম।

জেতার পরও আমি লটারি খেলা চালিয়ে গিয়েছিলাম। দোকান থেকে টিকিট কেনার বদলে অ্যাপ ব্যবহার শুরু করি, যেন কেউ প্রশ্ন না করে। আমার মনে হতো আমার নম্বরগুলো ভাগ্যবান, তাই সেগুলোই রাখতাম। অদ্ভুত শোনাতে পারে, কিন্তু সব সময়ই মনে হতো আমি আবারও জিতব।

গত বছরের নভেম্বর মাসে অ্যাপে মেসেজ চেক করলাম। সেখানে দেখি আমি আবারও ১ মিলিয়ন পাউন্ড জিতেছি। তখন ভোর সাড়ে ৬টা, আধো ঘুমে ছিলাম। ফে-কে জাগিয়ে বললাম, আমাকে একটু চিমটি কাটো তো, আমি জেগে আছি কি না দেখি। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না।

রিচার্ড জানান, তখন আমি ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ শুরু করেছি। কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। অনেকেই বলে, লটারি জিতলে প্রথমেই চাকরি ছাড়বে। কিন্তু প্রথমবার জেতার পরও আমি হেয়ারড্রেসিং চালিয়ে গিয়েছিলাম। আমার ব্যবসা নিয়ে গর্ব ছিল, গ্রাহকদের প্রতিও দায়িত্ববোধ ছিল। পরে ২০২৩ সালে সেলুন বন্ধ করি এবং এক বছর ধরে একটা ক্যাম্পার ভ্যান ঠিকঠাক করি।

কাজ না করা আমার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো ছিল না। এক বছর বিরতির পর এক বন্ধু আমাকে কুরিয়ারে চাকরি দেয়। সেদিন সকালে ট্রাকে মাল তুলছিলাম, আর নিজের মনে হাসছিলাম। দুপুরে হেল্পলাইনে ফোন করলাম। প্রথমবার জেতার সময় যে লোকটির সঙ্গে কথা হয়েছিল, তার সঙ্গেই আবার কথা হলো। সে যেমন অবাক, আমরাও তেমনই।

দ্বিতীয়বার জেতার পরও প্রথমেই আমরা আমাদের সন্তানদের টাকা দিলাম। তারপর আমাদের স্বপ্নের বাড়ি কিনলাম। বাকি টাকার জন্য এখনো কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। আমরা ছোট একটি কমিউনিটি থেকে এসেছি। সবাই আমাদের চেনে, এবং সবাই আমাদের জন্য খুশি।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দুইবার লটারি জেতার সম্ভাবনা বলা হয় প্রায় ২৪ ট্রিলিয়নে একজনের। যদিও সব সময় মনে হতো আবার জিতব। বাস্তবেও এটি সত্যি হয়েছে। যদিও এখনও বিশ্বাস করা কঠিন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
ফোর্ট হুডে ১৩ সেনাকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক বাহিনীতে এই পদ্ধতিতে এটিই হবে প্রথম মৃত্যুদণ্ড।
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
সৌদির দুই বিমানবন্দরে হামলা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি বিমানবন্দরে হামলায় তিনজন আহত হয়েছেন। হামলায় বিমানবন্দর দুটির বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতিও হয়েছে।
সৌদির দুই বিমানবন্দরে হামলা
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
চলতি বছরের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়েছেন বেলজিয়ান বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন।  মঙ্গলবার (৬ অক্টোবর) এ পুরস্কার ঘোষণা করা হয়। ১৯৪৪ সালে বেলজিয়ামের টিনেন শহরে জন্মগ্রহণ করেন হালজেন। বেলজিয়ামের কে ইউ লিউভেন থেকে ১৯৬৯ সালে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন এই বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’তে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করার ক্ষেত্রে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে হালজেনকে এ বছরের পদার্থবিজ্ঞানের নোবেল দেওয়া হয়েছে। দক্ষিণ মেরুর বরফকে কাজে লাগিয়ে নিউট্রিনো শনাক্ত করার ধারণার অন্যতম পথিকৃৎ হালজেন। তার এই চিন্তাই পরবর্তী সময়ে ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’ তৈরির ভিত্তি তৈরি করে।  প্রায় এক ঘনকিলোমিটার আয়তনের বিশাল বরফস্তরের মধ্যে স্থাপন করা হয়েছে অসংখ্য আলোকসংবেদী সেন্সর। এসব যন্ত্রের সাহায্যে মহাবিশ্বের দূরবর্তী শক্তিশালী বিভিন্ন উৎস থেকে পৃথিবীর দিকে ছুটে আসা নিউট্রিনো শনাক্ত করা হয়। ১৯৮৮ সালে দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে নিউট্রিনো শনাক্ত করার ধারণা সামনে আনেন হালজেন। কোনো নিউট্রিনো যখন পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে সংঘর্ষে জড়ায়, তখন সেখানে ক্ষীণ আলোর ঝলক তৈরি হতে পারে। দক্ষিণ মেরুর স্বচ্ছ ও গভীর বরফে স্থাপিত সংবেদনশীল সেন্সরের সাহায্যে সেই আলোর সংকেত শনাক্ত করা সম্ভব। গবেষণার জন্য দক্ষিণ মেরুর বরফকে উপযোগী করে তোলে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য। বাইরের নানা ধরনের প্রভাব থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত এই বিশাল বরফস্তর এবং ওই অঞ্চলের ভৌগোলিক স্থিতিশীলতা গবেষণার জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করে। হালজেনের ধারণা তাই পরবর্তী সময়ে অন্য গবেষকদের সমর্থন পায় এবং দক্ষিণ মেরুতে সেন্সর স্থাপনের মাধ্যমে পরীক্ষামূলক কাজ শুরু হয়। উল্লেখ্য, ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই বিভাগে ১১৯ বার পুরস্কার দেওয়া হয়েছে। মাত্র ২৫ বছর বয়সে সবচেয়ে কম বয়সী নোবেলজয়ী হিসেবে পদার্থবিজ্ঞানের পুরস্কার পেয়েছিলেন লরেন্স ব্র্যাগ। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার পাওয়া বিজ্ঞানী আর্থার আসকিন। ২০১৮ সালে ৯৬ বছর বয়সে পদার্থবিজ্ঞানে নোবেল অর্জন করেন তিনি। আরটিভি/এসআর
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন