যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের পরিকল্পনা নেই ইরানের

আন্তর্জাতিক ডেস্ক,  আরটিভি নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১০:৪৬ এএম


যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের পরিকল্পনা নেই ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে বসার কোনো পরিকল্পনা নেই বরং ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানকে জানানো হবে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদে যাওয়াকে ‘সরকারি সফর’ বলেও উল্লেখ করেছেন তিনি। গত রাতে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

তিনি সেখানে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইসমাইল বাঘায়েই বলেন, আমরা একটি সরকারি সফরে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছি। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধের অবসান এবং আমাদের অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও সদিচ্ছার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

গতকাল শুক্রবার রাতে একটি ছোটো প্রতিনিধি দলকে নিয়ে পাকিস্তানে গিয়েছেন সৈয়দ আরাগচি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

আরও পড়ুন

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, আরাগচি ও তার নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদের আগমণ উপলক্ষে নিশ্ছিদ্র করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা।

সূত্র: এএফপি

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission