ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৯:১১ এএম
ছবি: সংগৃহীত

ইরানে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির দক্ষিণাঞ্চলে কেশম দ্বীপ ও উপকূলীয় গোরুকের একাধিক রাডার স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হলেও সহিংসতার স্থায়ী অবসানের জন্য আলোচনা এখনো সফল হয়নি। দুই দেশের মধ্যে এই যুদ্ধবিরতি এখনো বহাল থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে নতুন করে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে। একই সঙ্গে উভয় দেশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার মূল লক্ষ্য গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের একটি স্থায়ী সমাধানে পৌঁছানো।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) দুই দেশের মধ্যে এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের চারটি ড্রোন তারা আকাশেই ভূপাতিত করেছে, যেগুলো হরমুজ প্রণালির দিকে ছোড়া হয়েছিল। এরপরই গোরুক ও কেশম আইল্যান্ডে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।

আরও পড়ুন

সেন্ট্রাল কমান্ড আরও দাবি করেছে, ইরানের ছোড়া ওই ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক নৌযান চলাচলের ক্ষেত্রে বড় হুমকি হয়ে উঠেছিল। মূলত পরবর্তী সময়ে যেকোনো বড় হামলা ঠেকাতেই এই রাডার স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই হামলার সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দিয়েছে তেহরান।

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘শত্রুপক্ষের ঘাঁটি’ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ইরানের সিরিক শহর এবং হরমুজ প্রণালীর কেশম দ্বীপে মার্কিন বাহিনীর আগ্রাসনের উপযুক্ত জবাব দিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।

এদিকে কুয়েত সরকার জানিয়েছে, তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে। একই সময়ে বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটির আশপাশে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।

এর আগে ইরানের নৌবাহিনী দাবি করেছিল তারা ওমান উপসাগরে মার্কিন বাহিনীর উদ্দেশে ‘সতর্কতামূলক গুলি’ ছুড়েছে। তাদের অভিযোগ ছিল, মার্কিন যুদ্ধজাহাজগুলো ওই আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী সাধারণ বাণিজ্যিক জাহাজগুলোকে হয়রানি করছিল। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত, ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে যুদ্ধে ৪ লাখ ১২ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া মৃত্যুসনদের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত, ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য
নিউইয়র্কে বাড়ি কিনতে ১৫ হাজার ডলার আর্থিক সহায়তার সুযোগ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীদের জন্য রয়েছে সর্বোচ্চ ১৫ হাজার ডলারের আর্থিক সহায়তার সুযোগ। সিটি অব বাফেলোর ডাউন পেমেন্ট অ্যান্ড ক্লোজিং কস্ট অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় যোগ্য ক্রেতারা বাড়ি কেনার প্রাথমিক খরচ মেটাতে এই সুবিধা পেতে পারেন।
নিউইয়র্কে বাড়ি কিনতে ১৫ হাজার ডলার আর্থিক সহায়তার সুযোগ
নিউজার্সির ২৬ স্থানে বিনামূল্যে কার ওয়াশ, কারা পাবেন সুবিধা!
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ‘ভেটেরান ডে’ উপলক্ষে বর্তমান বা সাবেক সামরিক বাহিনীতে কর্মরত সদস্য এবং জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের জন্য টানা তিন দিন বিনামূল্যে গাড়ি পরিষ্কারের সুযোগ দিচ্ছে স্পিডার্স কার ওয়াশ সংস্থা।
নিউজার্সির ২৬ স্থানে বিনামূল্যে কার ওয়াশ, কারা পাবেন সুবিধা!
যুক্তরাষ্ট্রে প্রদর্শিত সেই জলপরীর আসল পরিচয় জানালেন বিজ্ঞানীরা
উনিশ শতকে যুক্তরাষ্ট্রের জাদুঘর ও ভ্রাম্যমাণ প্রদর্শনীতে ‘ফিজি মারমেইড’ নামে পরিচিত এই জলপরীকে একসময় সত্যিকারের প্রাণী বলে বিশ্বাস করেছিলেন অনেকে। আবার কেউ কেউ একে মানুষ ও জলজ প্রাণীর মধ্যবর্তী বিবর্তনীয় সংযোগসূত্র বা ‘মিসিং লিংক’ বলেও অভিহিত করেছিলেন।
যুক্তরাষ্ট্রে প্রদর্শিত সেই জলপরীর আসল পরিচয় জানালেন বিজ্ঞানীরা
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বাড়ার শঙ্কা, ৯ শহরে বাড়ি কেনার পরামর্শ বিশেষজ্ঞদের  
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্লেষক সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে, দেশটিতে বাড়ির দাম আবারও বাড়তে পারে। বিশেষ করে নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ও মিয়ামির মতো বড় শহরে বাড়ির মূল্য অনেক বেশি। এছাড়াও বাড়ির দাম ও মর্টগেজের সুদের চাপের কারণে অনেকের জন্য বাড়ি কেনা কঠিন হয়ে উঠেছে। 
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বাড়ার শঙ্কা, ৯ শহরে বাড়ি কেনার পরামর্শ বিশেষজ্ঞদের  
আরও পড়ুন
গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান, যুদ্ধ নিয়ে মিলছে যে বার্তা
ইরানকে চাপে ফেলতে স্থলপথেও অবরোধের উদ্যোগ যুক্তরাষ্ট্রের
এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!
ইরানের কেশম দ্বীপে ফের হামলা, আলোচনায় অগ্রগতির দাবি ট্রাম্পের