ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আল-আকসা মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ঢল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৯:২৩ পিএম
আল-আকসা মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ঢল।ছবি: সংগৃহীত

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের কঠোর নিরাপত্তা বিধিনিষেধ উপেক্ষা করে জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি। শুক্রবার (৫ জুন) এ তথ্য জানিয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ।

ওয়াকফ বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার(৫জুন) ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদের উদ্দেশে যাত্রা শুরু করেন। ইসরায়েলি বাহিনীর আরোপিত কড়া নিরাপত্তা ব্যারিকেড ও চলাচল-সংক্রান্ত বিধিনিষেধ অতিক্রম করে তারা মসজিদ প্রাঙ্গণে সমবেত হন।

মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে আল-আকসার বিস্তৃত চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে সেখানে শান্তিপূর্ণভাবে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিনি সূত্রগুলোর দাবি, গত কয়েক বছর ধরে অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার থেকে আগত ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে অবাধে প্রবেশ ও নামাজ আদায়ের সুযোগ সীমিত করে রেখেছে ইসরায়েল।

ফিলিস্তিনিদের অভিযোগ, এসব বিধিনিষেধের কারণে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে প্রবেশাধিকার ক্রমেই সংকুচিত হচ্ছে। তাদের মতে, নিরাপত্তার অজুহাতে আরোপিত এই সীমাবদ্ধতাগুলো ফিলিস্তিনিদের চলাচল ও ধর্মীয় উপাসনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি উপকরণে পরিণত হয়েছে।

অন্যদিকে, ইসরায়েল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সময়ে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়।

আরও পড়ুন

আল-আকসা মসজিদকে ঘিরে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। বিশেষ করে ধর্মীয় ও রাজনৈতিক কারণে এই পবিত্র স্থানটি মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচিত হয়।

সূত্র : আল জাজিরা

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে জুমার নামাজে হামলার চেষ্টা, যেভাবে বাঁচলো মুসল্লিদের প্রাণ
আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা, ১৩ ইহুদি আটক
কলকাতার রাস্তায় জুমার নামাজ পড়তে বাধা পুলিশের, ব্যাপক উত্তেজনা
আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমার নামাজ আদায়