পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ 

রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ১২:২৫ পিএম


পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। 

ট্রাম্প জানিয়েছেন, আলোচনার জন্য নির্ধারিত সফরে আর যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের বিশেষ আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

শনিবার (২৫ এপ্রিল) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ১৮ ঘণ্টার দীর্ঘ ফ্লাইটে পাকিস্তানে গিয়ে আলোচনায় অংশ নেওয়ার প্রয়োজন নেই। তার মতে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রই শক্ত অবস্থানে রয়েছে। প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করলেই আলোচনা সম্ভব।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘আমাদের হাতে সব শক্তি রয়েছে। তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আলাদা করে এত দূরে গিয়ে বৈঠকের দরকার নেই।’

এদিকে জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর শেষ করে দেশটি ত্যাগ করেছেন।

সফরকালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে আঞ্চলিক যুদ্ধবিরতির সর্বশেষ পরিস্থিতি এবং পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানে কী ধরনের অবস্থান তুলে ধরা হতো, তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission