ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রেসিডেন্টের দায়িত্ব সবচেয়ে বিপদজনক: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দায়িত্ব পালন করার চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা তিনি কল্পনাও করতে পারেন না।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে একটি নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে। যেখানে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত ট্রাম্প ও ফার্স্ট লেডিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে তিনি হোয়াইট হাউসে ফিরে এসে সাংবাদিকদের ব্রিফ করেন।

ট্রাম্প জানান, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল এবং এটি একটি পরিকল্পিত হামলার চেষ্টা বলে মনে হচ্ছে। তিনি হামলাকারীকে সম্ভাব্য হত্যাকারী হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ইউএস সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সন্দেহভাজনকে আটক করেন।

ঘটনাস্থল ওয়াশিংটন হিলটন হোটেল সম্পর্কে ট্রাম্প বলেন, এটি বিশেষভাবে নিরাপদ কোনো স্থাপনা নয় এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন।

ঘটনায় একজন নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হলেও তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। তিনি বুলেটপ্রুফ ভেস্ট পরিধান করায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, এর আগেও তার বিরুদ্ধে একাধিক হত্যাচেষ্টা হয়েছিল, যা পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় ঘটেছিল বলে তিনি উল্লেখ করেন।

সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাকে মানসিকভাবে অস্থিতিশীল ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান
সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক আলোচনা সভায় বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসী হামলা হলে ভারত তার চেয়েও কঠোর জবাব দেবে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান
মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১
মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নৌকাডুবির ঘটনায় ১৬ জনকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড (উপকূলরক্ষী বাহিনী)।
মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
ভারতে গবেষণা ও পরীক্ষার সময় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় অনুমতি ছাড়াই প্রবেশের ঘটনা ঘটেছে।
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
জাহাজ ডুবে হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন-সুগন্ধি, কুড়াতে সাগরে শত শত মানুষ
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে ছড়িয়ে পড়েছে শত শত আইফোন, ফরাসি সুগন্ধি ও বিভিন্ন ধরনের পণ্য। এসব পণ্য সংগ্রহ করতে ছোট নৌকা ও উদ্ধারকারী জলযান নিয়ে সাগরে নেমেছেন শত শত মানুষ।
জাহাজ ডুবে হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন-সুগন্ধি, কুড়াতে সাগরে শত শত মানুষ
হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের আহ্বান, সমর্থন সৌদি আরবের
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অস্ত্র সংগ্রহ ঠেকাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের আহ্বান, সমর্থন সৌদি আরবের
আরও পড়ুন
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়
বাংলাদেশে তৈরি স্যুট পরছেন মার্কিন প্রেসিডেন্ট? 
কথা রাখতে পারেননি ট্রাম্প, চাপে মার্কিনরা