ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

এবার যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে ইরানে গেলো তিন ট্যাংকার 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৮:১১ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ উপেক্ষা করে ইরানের তিনটি খালি তেলের ট্যাংকার অবশেষে নিজ দেশে ফিরে গেছে।

শুক্রবার (৮ মে) জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ট্যাংকার ট্র্যাকার্স’ এই তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, গত দুই দিনে পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ব্যবহার করে ট্যাংকারগুলো সফলভাবে ইরানি জলসীমায় প্রবেশ করে। স্যাটেলাইট ছবিতে ইতিমধ্যে দুটি ট্যাংকারকে শনাক্ত করা গেছে।

অন্যদিকে, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য নিজেদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব ও কুয়েত। এর ফলে থমকে যাওয়া ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান পুনরায় চালুর পথে আরও এক ধাপ এগিয়ে গেল ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই আবারও এই অভিযান শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

এর আগে গত রোববার হরমুজ প্রণালিতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে আনতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঘোষণার দুদিন পরই তিনি হঠাৎ সিদ্ধান্ত বদল করেন। তখন ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি অভিযান থেকে পিছিয়ে এসেছেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, সৌদি আরব ও কুয়েত এই অভিযানের জন্য তাদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ট্রাম্প পিছু হটতে বাধ্য হয়েছিলেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ট্রাম্প যখন প্রথমবার এই অভিযানের ঘোষণা দেন, তখন আরব দেশগুলো বেশ অবাক হয়েছিল। কারণ এত বড় একটি সামরিক অভিযানের বিষয়ে ওয়াশিংটন তাদের সঙ্গে কোনো আগাম আলোচনা করেনি। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছিলেন ট্রাম্প। কিন্তু সেই ফোনালাপেও দুই নেতা কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এমনকি অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা হলে তা ‘১০০ কোটি মানুষের মৃত্যুর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হওয়ায় তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি
যুক্তরাষ্ট্রে গেলো চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর
পিং পিং এবং ফু শুয়াং নামের দুটি চীনা জায়ান্ট পান্ডা যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৌঁছেছে। বিদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের দীর্ঘদিনের ‘পান্ডা কূটনীতি’র আওতায় ধার হিসেবে এই পান্ডা পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে গেলো চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর
পড়ালেখা ছেড়েছিলেন ৮০ বছর আগে, ৯৮ বছর বয়সে পেলেন হাইস্কুল ডিপ্লোমা সনদ
পরিবারের দায়িত্ব সামলাতে ৮০ বছর আগে পড়ালেখা ছেড়ে দিতে হয়েছিল যুক্তরাষ্ট্রের আইওয়ার পল লিটলকে। ১৯৪৬ সালে ডালাস সেন্টার হাইস্কুল থেকে তার স্নাতক হওয়ার কথা ছিল।
পড়ালেখা ছেড়েছিলেন ৮০ বছর আগে, ৯৮ বছর বয়সে পেলেন হাইস্কুল ডিপ্লোমা সনদ
‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরেই তরুণীর মরদেহ উদ্ধার
ভারতের গুয়াহাটিতে একটি হোমস্টের কক্ষ থেকে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ২২ বছর বয়সী সমাজবিজ্ঞানের শিক্ষার্থী নিমিশা ঠাকুরিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার ২৬ বছর বয়সী প্রেমিক আসিফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। 
‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরেই তরুণীর মরদেহ উদ্ধার
আরও পড়ুন
পড়ালেখা ছেড়েছিলেন ৮০ বছর আগে, ৯৮ বছর বয়সে পেলেন হাইস্কুল ডিপ্লোমা সনদ
৪ ফুট ১০ ইঞ্চি উচ্চতার অটাম নাম লেখালেন গিনেসে
ভারতের আকাশে মার্কিন যুদ্ধবহর
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির শঙ্কা, ক্রেতা ধরতে সুপারশপগুলোতে ‘ডিসকাউন্টের’ হিড়িক