ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:০০ পিএম
হান্টাভাইরাস। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে হান্টাভাইরাসের সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে এবং এদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। তবে সংস্থাটি বলছে, এটি নতুন কোনো বৈশ্বিক মহামারির ইঙ্গিত নয়।

ডব্লিউএইচওর এক বিবৃতিতে বলা হয়, একটি প্রমোদতরীতে (ক্রুজ জাহাজ) সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সন্দেহভাজন আটটি ঘটনার মধ্যে ছয়জনের দেহে পরীক্ষাগারে হান্টাভাইরাস নিশ্চিত করা হয়েছে। শনাক্ত হওয়া সবগুলো সংক্রমণই অ্যান্ডিস ভাইরাস হিসেবে চিহ্নিত হয়েছে, যা হান্টাভাইরাসের একটি ধরন।

সংস্থাটি জানায়, গত ৮ মে পর্যন্ত মোট আটজনের মধ্যে সংক্রমণের খবর পাওয়া গেছে। বর্তমানে আক্রান্ত চারজন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, জার্মানিতে পাঠানো এক সন্দেহভাজন রোগীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

পরিস্থিতির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। শুক্রবার সিডিসি জানায়, জাহাজে থাকা মার্কিন নাগরিকদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের মেডিক্যাল রিপ্যাট্রিয়েশন ফ্লাইটের মাধ্যমে মার্কিন যাত্রীদের নেব্রাস্কার ওমাহায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ক্রুজ অপারেটর ওশেনওয়াইড এক্সপেডিশনসের তথ্য অনুযায়ী, জাহাজটিতে বর্তমানে ১৭ জন মার্কিন নাগরিক রয়েছেন।

জানা গেছে, গত ২ মে প্রাদুর্ভাবের খবর প্রকাশের সময় জাহাজটিতে ১৪৭ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। এর আগে আরও ৩৪ জন জাহাজ ত্যাগ করেছিলেন।

জাহাজটি ৬ মে কাবো ভার্দে ত্যাগ করে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে যাত্রীদের নামার কথা রয়েছে।

আরও পড়ুন

ডব্লিউএইচও বলছে, বৈশ্বিক জনসংখ্যার জন্য এই সংক্রমণের ঝুঁকি কম হলেও জাহাজের যাত্রী ও ক্রু সদস্যদের জন্য ঝুঁকি মাঝারি মাত্রার।

সংস্থাটির ধারণা, প্রথম আক্রান্ত ব্যক্তি জাহাজে ওঠার আগেই সম্ভবত আর্জেন্টিনা ও চিলি সফরের সময় সংক্রমিত হয়েছিলেন। পরে জাহাজের ভেতরে অন্যদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

সূত্র : রয়টার্স

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার নানা কারণ থাকলেও বিশ্বের অধিকাংশ দেশে আইনগতভাবে বিবাহবিচ্ছেদের সুযোগ রয়েছে। তবে এর ব্যতিক্রম ফিলিপাইন ও ভ্যাটিকান সিটি।
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রে নারী জিমন্যাস্টদের পোশাক পরিবর্তন ও টয়লেট ব্যবহারের সময় গোপনে ভিডিও ধারণের দায়ে এক সাবেক কোচকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
কয়েক দিনের মধ্যেই মিলতে পারে অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের সন্ধান
বিশ্বখ্যাত নারী বৈমানিক অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের রহস্যের সমাধান কয়েক দিনের মধ্যেই মিলতে পারে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।
কয়েক দিনের মধ্যেই মিলতে পারে অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের সন্ধান
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৬
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৬
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নাজমেহ আমিনি নামে ২৩ বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
আরও পড়ুন
৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদানের সুপারিশ ডব্লিউএইচওর
ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা
পদত্যাগপত্রে যা লিখলেন সায়মা ওয়াজেদ পুতুল
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ