ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রানওয়েতে অজ্ঞাত ব্যক্তিকে ধাক্কা, আগুন ধরে গেলো বিমানে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়া এক ব্যক্তি বিমানের ধাক্কায় নিহত হয়েছেন। ঘটনার পর বিমানের ইঞ্জিনে আগুন ধরে গেলে জরুরি ভিত্তিতে সব যাত্রীকে নামিয়ে আনা হয়।

বার্তাসংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৯ মে) রাত ১১টা ১৯ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বিমানবন্দরের নিরাপত্তা বেড়া টপকে রানওয়েতে প্রবেশ করেছিলেন। মাত্র দুই মিনিটের মধ্যেই একটি উড্ডয়নরত বিমান তাকে ধাক্কা দেয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রন্টিয়ার এয়ারলাইন্স ৪৩৪৫ নম্বর ফ্লাইটটি লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। উড্ডয়নের সময় বিমানটি রানওয়েতে থাকা ওই ব্যক্তিকে আঘাত করে।

ঘটনার পরপরই পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানান যে, বিমানের ইঞ্জিনে আগুন লেগেছে। পরে কেবিনে ধোঁয়া দেখা দিলে উড্ডয়ন বাতিল করা হয় এবং জরুরি ভিত্তিতে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়।

এয়ারবাসের এ৩২১ মডেলের বিমানটিতে ২২৪ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন। তবে এ ঘটনায় বিমানের ভেতরে কেউ হতাহত হননি।

ডেনভার বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, নিহত ব্যক্তি বিমানবন্দরের কর্মী নন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কীভাবে তিনি নিরাপত্তা বেড়া পেরিয়ে রানওয়েতে প্রবেশ করলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

অন্যদিকে ফ্রন্টিয়ার এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় তদন্তাধীন রয়েছে।

সূত্র: এপি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুসজ্জিত সামরিক বিমান উড়িয়ে এবং ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন।
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সংকটময় সময় পার করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
আরও পড়ুন
মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী
ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
ঢাকায় বাসে আগুন দিল যুবলীগ কর্মী, জনতার হাতে ধরা