ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

লন্ডনে কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশের অজান্তা দেব রায়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:১৯ পিএম
অজান্তা দেব রায়। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান অজান্তা দেব রায়। লেবার পার্টির প্রার্থী হিসেবে ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে জয় লাভ করেন।

এর আগে ২০২৪ সালের উপনির্বাচনে প্রথমবারের মতো একজন বাঙালি নারী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়ে আলোচনায় আসেন তিনি। অজান্তা দেব রায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের শিক্ষানুরাগী সমাজকর্মী জ্যোতির্ময় দেব রায় ও গৃহিণী রমা রানী দেবের মেয়ে।

পারিবারিক ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, দেশে থাকা অবস্থায় ২০০১ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অজান্তা। সিলেটের মুরারি চাঁদ কলেজে অধ্যয়নকালে তিনি ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে স্নাতক সম্পন্ন করার পর ২০১১ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান।

পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অব চেস্টার থেকে এমবিএ এবং লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে ‘পলিটিক্স, রাইটস অ্যান্ড জাস্টিস’ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

লন্ডনে পড়াশোনার পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবে কাজ শুরু করেন অজান্তা দেব রায়। পরে তিনি যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে সক্রিয় হয়ে লেবার পার্টির সঙ্গে সম্পৃক্ত হন। শ্বেতাঙ্গ অধ্যুষিত ভিলেজ ওয়ার্ডে দুই কাউন্সিলরের মৃত্যুজনিত শূন্য পদে ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন।

আরও পড়ুন

অজান্তা দেব রায়ের বাবা জ্যোতির্ময় দেব রায় বলেন, আমার মেয়ে আগামী পাঁচ বছরের জন্য লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। সে যেন সততা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে ভোটারদের প্রত্যাশা পূরণ করতে পারে, সে জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
লন্ডনে আলভারেজের গোপন বৈঠক, কি ঘটতে যাচ্ছে?
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত
ফের লন্ডনের পথে ইলিয়াস কাঞ্চন, রেখে গেলেন যে আবদার