ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:১৯ এএম
ছবি: সংগৃহীত

ইরানের কাছে থাকা সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে যাওয়া এবং সেখানে সেগুলো নিরাপদ সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (৯ মে) মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ২০১৫ সালেও ইরান থেকে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছিল উল্লেখ করে পুতিন জানান, পরিস্থিতি বিবেচনায় এবারও তারা একই ভূমিকা পালন করতে প্রস্তুত।

রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমান সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষই আগে ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রস্তাবে একমত হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র হঠাৎ তাদের অবস্থান বদলে দাবি করে, এই ইউরেনিয়াম কেবল যুক্তরাষ্ট্রেই নিয়ে যেতে হবে, যা তেহরান প্রত্যাখ্যান করেছে।

পুতিন জানান, এই সংকট নিরসনে এবং যুদ্ধ দ্রুত শেষ করার লক্ষ্যে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।

তবে, পুতিনের এই প্রস্তাবের বিষয়ে ইরান এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেনি। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিধিনিষেধ প্রত্যাহার এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে এই ইউরেনিয়াম স্থানান্তর প্রক্রিয়া একটি বড় ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মজুত থেকে ৯০ শতাংশ সমৃদ্ধিতে উন্নীত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট।

এদিকে, পর্দার আড়ালে পরিস্থিতি কিছুটা ভিন্ন মোড় নিচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে। এক পৃষ্ঠার একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরান বিরোধ নিষ্পত্তির কাছাকাছি পৌঁছেছে বলে শোনা যাচ্ছে। এই চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখবে এবং বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলসহ জব্দ করা বিলিয়ন ডলার ফেরত দেবে। খবর মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের।

এছাড়া সমঝোতা অনুযায়ী উভয় পক্ষই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
সোমবার (৫ অক্টোবর) নিউজিল্যান্ডে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানা গেছে এ তথ্য।
যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের
সৌদি আরবের প্রতিরক্ষায় পাকিস্তান ‘যেকোনো পর্যায় পর্যন্ত’ যেতে প্রস্তুত বলে ইতোমধ্যেই জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী।
হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের
মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানি জামায়াত
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের শক্ত অবস্থান চায় পাকিস্তানের জামায়াতে ইসলামী। এছাড়াও দলটি বাংলাদেশসহ আরও মুসলিম দেশগুলোকে যুক্ত করার দাবি জানিয়েছে। জামায়াত বলেছে, ফিলিস্তিন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই জোটে ইরানসহ অন্যান্য মুসলিম দেশগুলোকেও অন্তর্ভুক্ত করা উচিত। সম্প্রতি করাচীতে অনুষ্ঠিত এক বিশাল গাজা মার্চে যোগ দিয়ে জামায়াতের আমির হাফিজ নাঈম মুসলিম বিশ্বের আরও বড় ঐক্য গড়ার ওপর জোর দেন। তিনি বলেন, এই প্রতিরক্ষা চুক্তির মূল লক্ষ্য হওয়া উচিত গাজাসহ পুরো ফিলিস্তিনে ইসরাইলের হামলা চিরতরে বন্ধ করা। গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ‘মক্কা ডিফেন্স এলায়েন্স’ চুক্তি স্বাক্ষরিত হলেও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাফিজ নাঈম আরও বলেন, শুধু ফিলিস্তিন বা গাজাই নয়, কাশ্মীরের মজলুম মানুষের অধিকার আদায় এবং আল-আকসা মসজিদকে মুক্ত করতে সব ধরনের ভেদাভেদ ভুলে মুসলিম উম্মাহকে এক হতে হবে। শিয়া-সুন্নী কিংবা ভৌগোলিক দূরত্ব ভুলে একসঙ্গে লড়ার সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন। ফিলিস্তিনিদের সাহসিকতার প্রশংসা করে তিনি জানান, জনগণের ভালোবাসা নিয়ে তাদের দল ও সাহায্য সংস্থা ‘আল-খিদমাত’ ইতোমধ্যে ফিলিস্তিনের মানুষের জন্য ১০ বিলিয়ন বা এক হাজার কোটি টাকার বেশি ত্রাণ পাঠিয়েছে। গাজার মানুষের সঙ্গে সংহতি জানিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহজুড়ে বিশেষ কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও উচ্চ করের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে আগামী ৭ অক্টোবরের পর দলের পরবর্তী রাজনৈতিক কৌশল জানানো হবে বলে উল্লেখ করেন জামায়াত প্রধান। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন আরটিভি/ এসকেডি
মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানি জামায়াত
‘স্যার, আমি একটি আইফোন চাই’
ভারতের আসামে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মজার ঘটনা ঘটেছে। এক যুবক মন্ত্রীর কাছে আইফোনের বায়না করেন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
‘স্যার, আমি একটি আইফোন চাই’
বাগদান সারলেন এফবিআই প্রধান 
গায়িকা অ্যালেক্সিস উইলকিনসের সঙ্গে এনগেজমেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক ক্যাশ প্যাটেল। 
বাগদান সারলেন এফবিআই প্রধান 
আরও পড়ুন
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান
ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র