ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ফের ইরানে সামরিক হামলা শুরুর কথা ভাবছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান আলোচনার ধীরগতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরানের বর্তমান আচরণে ক্ষুব্ধ ট্রাম্প দেশটিতে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরুর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।

সূত্রগুলো বলছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকা এবং পরমাণু আলোচনায় ইরানের অনড় অবস্থানে ট্রাম্পের ধৈর্যচ্যুতি ঘটেছে। ইরানের পক্ষ থেকে আসা সর্বশেষ জবাবকে ট্রাম্প ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ ও ‘বোকামি’ বলে অভিহিত করেছেন। এর ফলে মার্কিন প্রশাসনের অনেক কর্মকর্তা এখন প্রশ্ন তুলছেন, তেহরান আদৌ গুরুত্বের সঙ্গে আলোচনায় বসতে চায় কি না।

পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে বর্তমানে দুটি ভিন্ন মত দেখা দিয়েছে। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সরাসরি হামলা চালানোর মতো আগ্রাসী পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, প্রশাসনের একটি অংশ এখনো কূটনৈতিক প্রচেষ্টাকে শেষ সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

আরও পড়ুন

ওয়াশিংটন চাইছে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান যেন ইরানের ওপর আরও কঠোর চাপ সৃষ্টি করে। তবে মার্কিন কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন, ট্রাম্পের এই কড়া বার্তার গুরুত্ব পাকিস্তান সঠিকভাবে তেহরানের কাছে পৌঁছাচ্ছে না। এমনকি পাকিস্তান ইরান সম্পর্কে ওয়াশিংটনকে কিছুটা নমনীয় বা ভুল তথ্য দিচ্ছে বলেও সন্দেহ করা হচ্ছে।

এদিকে গতকাল সোমবার (১১ মে) হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ট্রাম্প। তবে মঙ্গলবার (১২ মে) বিকেলে তার চীন সফরের আগে চূড়ান্ত কোনো সামরিক সিদ্ধান্তের সম্ভাবনা কম বলে জানা গেছে।

আঞ্চলিক এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানকে এটা বোঝানোর চেষ্টা চলছে যে এটিই কূটনীতির শেষ সুযোগ; কিন্তু তেহরান বিষয়টি এখনো গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না। এই অনড় অবস্থানের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও যুদ্ধের ঘনঘটা দেখা দিচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের