ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হঠাৎ ভাইরাল মোদির কার্টুন, যা জানা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৫:৪৬ পিএম
নরওয়ের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আঁকা কার্টুন। ছবি: কোলাজ আরটিভি

নরওয়ের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি কার্টুন প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায়, নরেন্দ্র মোদি একজন সাপুড়ে এবং তিনি বিন (বাঁশি) বাজাচ্ছেন। তার সামনে ঝাপি থেকে বেরিয়ে আছে একটি সাপ, তবে তার মাথা সাপের নয়। মাথাটি তেলের জ্বালানি পাম্পের পাইপ। মানে, যে অংশ দিয়ে তেল বের হয়।

সংবাদটির শিরোনামে মোদিকে চতুর এবং কিছুটা বিরক্তিকর মানুষ হিসেবে বর্ণনা করা হয়।

প্রশ্ন হলো, কেন এই কার্টুনসহ নিবন্ধটি প্রকাশ হলো। এর কারণ অনেক গভীর। এটিকে এখন মোদির বড় ধরণের ট্রল হিসেবে ধরা হচ্ছে, যা এখন ভাইরাল হয়ে গেছে। একইসঙ্গে, মোদি ভক্তরা ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সামনে রেখে প্রতিবছরের মতো এ বছরও 'বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক' প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফ। আন্তর্জাতিক এই সংগঠনের সূচক অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে সূচকে শীর্ষ স্থানে আছে নরওয়ে। অন্যদিকে, ভারতের অবস্থান ১৫৭ তম। দেশটিতে সাংবাদিকদের ওপর অনলাইন হয়রানি, মামলা, কর্তৃপক্ষের তদন্ত এবং বিভিন্ন আইনের অপব্যবহারের কারণে সেন্সরশিপ বাড়ছে।

মোদি প্রথমবারের মতো ক্ষমতায় আসেন ২০১৪ সালে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে মোদি সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন। তার ১২ বছরের শাসনামলে দেশে তিনি একটিও সংবাদ সম্মেলন করেননি।

বিপরীতে, তার পূর্বসূরি মনমোহন সিং এবং ইন্দিরা গান্ধী সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর করতেন।

নরওয়ের দৈনিক দাগসাভিসেনের সাংবাদিক হেলে লিং সভেন্ডসেন মোদিকে জিজ্ঞাসা করেন, কেন তিনি গণমাধ্যমের প্রশ্ন নেন না?

একই দিনে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভারতের মানবাধিকার রেকর্ড নিয়ে প্রশ্ন করেন। মোদি কোনো উত্তর না দিয়ে চলে যান, আর মন্ত্রী অসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলে প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পরে দৃশ্যত রেগে যান।

নরওয়েজিয়ান সংবাদ সম্মেলনে যা ঘটেছিল

সোমবার (১৮ মে) মোদি এক্স-এ লেখেন, তিনি (মোদি) নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরের সঙ্গে প্রেস মিট করছেন।

কিন্তু তিনি সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি।

নরওয়েজিয়ান সাংবাদিক হেলে লিং সভেন্ডসেন জিজ্ঞাসা করেন- প্রধানমন্ত্রী মোদি, বিশ্বের সবচেয়ে মুক্ত গণমাধ্যম থেকে কিছু প্রশ্ন নেবেন না কেন? তিনি কেবল সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান। জানা যায়নি তিনি প্রশ্নটি শুনেছিলেন কিনা।

সভেন্ডসেন তার পিছু নিয়ে বাইরে গিয়ে জিজ্ঞাসা করেন- আপনি কি আমাদের … [সরকারের] আস্থার যোগ্য?

কিন্তু এই প্রশ্নেরও কোনো উত্তর পাননি।

পরে তিনি সোশ্যাল মিডিয়ায় ভারতীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। তিনি লেখেন- নরওয়েতে বিদেশি নেতারা এলে সাধারণত গণমাধ্যম প্রশ্ন করার সুযোগ পায়। আজ মোদির ক্ষেত্রে তা হয়নি, আগামীকালও হবে না।

তিনি বলেন, আমরা অবশ্যই আশা করিনি যে তিনি (মোদি) প্রশ্নের উত্তর দেবেন, কারণ তিনি সাধারণত তা করেন না। তবে চেষ্টা করা আমাদের দায়িত্ব। আমি একটি নিরাপদ দেশ থেকে সাংবাদিকতা করি, তাই প্রশ্ন করতে সাহস না করলে কে করবে? আমি জানি, ভারতে আমার সাংবাদিক সহকর্মীদের পরিস্থিতি উদ্বেগজনক।

পরে একটি আলাদা সংবাদ সম্মেলনে সভেন্ডসেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি (ওয়েস্ট) সিবি জর্জকে ভারতের মানবাধিকার নিয়ে প্রশ্ন করেন এবং জিজ্ঞাসা করেন, কেন নরওয়ে ভারতকে বিশ্বাস করবে যখন সেখানে অধিকার লঙ্ঘন হচ্ছে।

জর্জ উত্তরে ভারতের অতীত নিয়ে কথা বলেন — দাবা কোথায় উদ্ভাবিত হয়েছে, শূন্যের ধারণা কোথায় উদ্ভূত হয়েছে, কোভিডকালে ভ্যাকসিন ও ওষুধ বিতরণ ইত্যাদি। তিনি বলেন, আমরা সেই সভ্যতার জন্য গর্বিত। যোগ… ভারতে আবিস্কৃত হয়েছে।

আরও পড়ুন

সভেন্ডসেন যখন বাধা দিয়ে মানবাধিকার প্রশ্নের উত্তর চান, তখন জর্জ দৃশ্যত রেগে গিয়ে বলেন, ভারত একটি সভ্যতার দেশ।

সূত্র: আল-জাজিরা

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
আরও পড়ুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’