ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নরওয়ের পত্রিকায় ‘সাপুড়ে’ মোদির কার্টুন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০১:১৩ পিএম
ছবি: সংগৃহীত

নরওয়ের শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্র আফতেনপোস্তেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রকাশিত একটি কার্টুন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

প্রকাশিত ওই কার্টুনে নরেন্দ্র মোদিকে সাপুড়ে হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে একটি সাপের মতো দেখতে জ্বালানি পাম্পের পাইপ হাতে দেখানো হয়। একইসঙ্গে প্রকাশিত একটি মতামতধর্মী লেখার শিরোনামে মোদিকে “চতুর এবং কিছুটা বিরক্তিকর মানুষ” হিসেবে বর্ণনা করা হয়।

এই কার্টুন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এটিকে ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন এবং বর্ণবাদী উপস্থাপন বলে সমালোচনা করেন। তাদের অভিযোগ, এটি পুরোনো স্টেরিওটাইপ ভারতকে সাপ ও সাপুড়ের দেশ হিসেবে দেখানোর ধারণাকে পুনরায় সামনে এনেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাত অনুযায়ী, সমালোচকদের মতে পশ্চিমা গণমাধ্যমের কিছু অংশ দীর্ঘদিন ধরে এমন প্রতীকী উপস্থাপনা ব্যবহার করে আসছে, যা ভারত ও ভারতীয়দের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে এসব চিত্রায়ণ নিয়ে সমালোচনা আরও জোরালো হয়েছে।

বিতর্কের পেছনে নরওয়েতে মোদির সরকারি সফরকালে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনও ভূমিকা রেখেছে বলে জানা যায়। ওই সময় এক নরওয়েজিয়ান সাংবাদিকের প্রশ্নের সরাসরি উত্তর না দেওয়াকে কেন্দ্র করে অনলাইনে আলোচনা শুরু হয় এবং বিষয়টি ভাইরাল হয়ে পড়ে।

পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথকভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়। এ ঘটনার পরই কার্টুনটি প্রকাশিত হওয়ায় বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।

উল্লেখ্য, বৈশ্বিক সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে বর্তমানে নরওয়ে শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে ভারতের অবস্থান সাম্প্রতিক সূচকে ১৫৪ থেকে নেমে ১৫৭-এ এসেছে, যা নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে।

আরও পড়ুন

এই কার্টুনকে কেন্দ্র করে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক ব্যঙ্গচিত্র এবং সাংস্কৃতিক সংবেদনশীলতার সীমা এই তিনটি বিষয় আবারও বিতর্কের কেন্দ্রে চলে এসেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
নোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজ
নরওয়ে-পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভাইয়ের মৃত্যুর ১৫ দিনের মাথায় নরওয়ের রাজকুমারীর মৃত্যু
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা