ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার হুমকি: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০২:৩৪ পিএম
মার্কো রুবিও : ছবি সংগৃহীত

কিউবা যুক্তরাষ্ট্রের জন্য একটি জাতীয় নিরাপত্তা হুমকি মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি মনে করেন, দুই দেশের মধ্যে সংকটের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা খুব কম।

তার এই মন্তব্য আসে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্র ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত করে মার্কিন নাগরিক হত্যার অভিযোগে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মামলা করেছে।

রুবিও বলেন, ওয়াশিংটনের পছন্দ এখনো কূটনৈতিক সমাধান, তবে বর্তমান কিউবান নেতৃত্বের কারণে সেই সম্ভাবনা খুব বেশি নয়।

তিনি আরও অভিযোগ করেন, কিউবা অঞ্চলের অন্যতম বড় সন্ত্রাসে পৃষ্ঠপোষক রাষ্ট্র। তবে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এই অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। কিউবা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না।

আরও পড়ুন

বর্তমানে জ্বালানি সংকট ও যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে কিউবায় দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট ও খাদ্যসংকট দেখা দিয়েছে।

রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব করা ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা কিউবা গ্রহণ করেছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, কিউবা একটি ‘ব্যর্থ দেশ’। তাঁর প্রশাসন মানবিক দৃষ্টিকোণ থেকে দেশটিকে সহযোগিতা করার চেষ্টা করছে। কিউবার বংশোদ্ভূত মার্কিন নাগরিকেরা নিজেদের দেশে ফিরে কিউবাকে সফল হতে সাহায্য করতে চান।

ট্রাম্প আরও বলেন, ৫০-৬০ বছর ধরে অন্য প্রেসিডেন্টরা এ বিষয়ে কী করা যায়, তা ভেবেছেন। মনে হচ্ছে, আমিই হয়তো সেটা বাস্তবায়ন করতে পারব। আর আমি সেটা করতে পারলে খুশি হব।

রাউল কাস্ত্রোকে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে প্রশ্ন করা হলে রুবিও বলেন, কীভাবে তাকে এখানে আনা হবে, তা আমি গণমাধ্যমকে বলবো না।

সূত্র: বিবিসি

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজা নিয়ে ট্রাম্পকে কড়া বার্তা ম্যাক্রোঁর 
গাজায় কথিত শান্তি প্রতিষ্ঠার দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
গাজা নিয়ে ট্রাম্পকে কড়া বার্তা ম্যাক্রোঁর 
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১
দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি আবাসিক ভবনে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিবর্ষণে অন্তঃসত্ত্বা এক নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। 
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নে যা যা লাগবে 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন ও নতুন ই-পাসপোর্টের জন্য নির্ধারিত নিয়ম অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নে যা যা লাগবে 
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের বার্তা
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বার্তা দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের বার্তা
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ 
সম্প্রতি মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর এবং ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি অব স্টেট মনোনীত প্রার্থী গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টি প্রসিকিউটর ও ডেমোক্র্যাটিক পার্টির অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রার্থী এলি সাভিত।
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ 
আরও পড়ুন
সন্তান দেখাশোনায় বছরে ৯ হাজার ডলার সহায়তা, কারা পাবেন
খাটের বদলে শিশু সন্তানকে ওভেনে রেখেছিলেন মা, অতঃপর... 
চাকরি করেই বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের সুযোগ, যেসব যোগ্যতা লাগবে
চালক হেফাজতে, পিৎজা পৌঁছে দিল পুলিশ