ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নরেন্দ্র মোদীর দলকে ছাড়িয়ে এগিয়ে গেল নতুন প্রতিদ্বন্দ্বী দল ‘ককরোচ জনতা পার্টি’ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ২২ মে ২০২৬, ০১:৩০ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি

ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র চার দিনের মধ্যে এক ব্যতিক্রমী অনলাইন আন্দোলন ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ব্যঙ্গাত্মকভাবে গড়ে ওঠা ‘ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি’ নামে পরিচিত এই মিমভিত্তিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ১ কোটি ২০ লাখ বা ১২ মিলিয়ন ফলোয়ার অর্জন করে দেশটির ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর দল বিজেপির ফলোয়ার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে, বিজেপির ফলোয়ার সংখ্যা প্রায় ৮৮ লাখ।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মূলত একটি ব্যঙ্গাত্মক পোস্ট থেকে শুরু হওয়া এই অনলাইন আন্দোলন দ্রুতই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। নিজেকে বেকার ও প্রান্তিক তরুণদের কণ্ঠস্বর হিসেবে পরিচয় দেওয়া এই প্ল্যাটফর্ম এখন দেশটির রাজনৈতিক আলোচনায়ও জায়গা করে নিয়েছে।

ঘটনার সূত্রপাত হয় ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে। বেকার তরুণদের নিয়ে দেওয়া এক বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। সেই প্রতিক্রিয়ার অংশ হিসেবেই ব্যঙ্গাত্মকভাবে ককরোচ জনতা পার্টি গড়ে ওঠে, যা পরে বড় অনলাইন আন্দোলনে রূপ নেয়।

আরও পড়ুন

ইন্টারনেটজুড়ে এই আন্দোলনে যুক্ত হন বহু তরুণ, এমনকি ভারতের কয়েকজন শীর্ষ বিরোধী রাজনৈতিক নেতাও এতে প্রতীকী সমর্থন জানান। সামাজিক মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

রাজনৈতিক ব্যঙ্গাত্মক এই প্ল্যাটফর্মের ঘোষিত দাবির মধ্যে রয়েছে— ন্যায়বিচার, জবাবদিহি, ভুয়া তথ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং তরুণদের জন্য সুযোগ বৃদ্ধি। যদিও এটি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়, তবুও এর জনপ্রিয়তা ভারতের অনলাইন রাজনৈতিক সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা ভারতের তরুণ প্রজন্মের বেকারত্ব, মূল্যস্ফীতি এবং সামাজিক অসন্তোষের প্রতীকী বহিঃপ্রকাশ। মিম ও ব্যঙ্গের মাধ্যমে গড়ে ওঠা এই আন্দোলন ভবিষ্যতে অনলাইন রাজনৈতিক প্রভাব কতটা বাড়াতে পারে, তা নিয়ে চলছে নানা আলোচনা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’