যুক্তরাষ্ট্রে ফ্রি আম খেতে বিদেশিদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৫:১৭ পিএম


যুক্তরাষ্ট্রে ফ্রি আম খেতে বিদেশিদের ভিড়
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকাল মানেই ফলের রাজা আমের মধুর স্বাদ। আর সেই আম যদি পাওয়া যায় একদম বিনামূল্যে, তাও আবার সাতসমুদ্র তেরো নদীর ওপারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়? তবে তো সেখানে ভিড় জমবেই! ঠিক এমনটাই ঘটেছে সান ফ্রান্সিসকো শহরে। ভারতের বিখ্যাত সব জাতের আম বিনামূল্যে চেখে দেখতে সেখানে জড়ো হয়েছিলেন শত শত বিদেশি নাগরিক।

আমেরিকার মাটিতে ভারতীয় আমের এই ‘ফ্রি টেস্টিং’ উৎসবের বেশকিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আলফনসো ও কেসরের মতো সুস্বাদু আমের স্বাদ নিতে বিদেশিদের দীর্ঘ লাইন এবং আমেজ বিশ্বজুড়ে নেটিজেনদের নজর কেড়েছে।

সান ফ্রান্সিসকোতে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত কমিউনিটি লিডার দর্শিল এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেন। মূলত মার্কিন নাগরিকদের কাছে খাঁটি ভারতীয় আমের পরিচয় করিয়ে দেওয়া এবং প্রবাসী ভারতীয়দের শৈশবের স্বাদ ফিরিয়ে দিতেই এই আয়োজন। এবার নিয়ে টানা চতুর্থ বছরের মতো এই ‘অ্যানুয়াল ম্যাঙ্গো সেলিব্রেশন’ বা বার্ষিক আম উৎসবের আয়োজন করা হলো।

আরও পড়ুন

উৎসবে আসা শত শত মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় ভারতের আলফনসো, কেসর এবং চৌসা জাতের আম। স্বেচ্ছাসেবীরা দিনভর আম ছিলে, কেটে টুকরো টুকরো করে তা দর্শনার্থীদের মধ্যে পরিবেশন করেন।

উৎসবের আয়োজকদের একজন জ্যারেড সিডেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বেশকিছু ছবি শেয়ার করে লেখেন, ‘আমার জীবনের সেরা আম খেলাম। এখানকার পরিবেশ সত্যিই দারুণ ছিল।’

যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় আমের চাহিদা আকাশচুম্বী হলেও এর সরবরাহ বেশ সীমিত। ফলে সেখানে আমকে বিলাসী পণ্য হিসেবে গণ্য করা হয়।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission