ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ৩০ ভারতীয় ট্রাকচালক আটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস এবং যথাযথ অনুমতি ছাড়া বাণিজ্যিক ট্রাক চালানোর অভিযোগে প্রায় ৩০ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। দেশটির ফেডারেল এজেন্টদের বিশেষ এক অভিযানের আওতায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১ জুন) মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানায়, গত ১১ থেকে ১৫ মে পর্যন্ত অ্যারিজোনার ইউমা সেক্টরে ‘অপারেশন চেকমেট’ পরিচালনা করেন বর্ডার পেট্রোল এজেন্টরা। এই অভিযানের লক্ষ্য ছিল বাণিজ্যিক যানবাহন পরিচালনাকারী অবৈধ ব্যক্তিদের শনাক্ত করে জননিরাপত্তা নিশ্চিত করা। অভিযানের আওতায় মোট ৫২ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৩৬ জনকে সেমি-ট্রাক চালানো অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন

আটক ট্রাকচালকদের মধ্যে ৩০ জনই ভারতীয় নাগরিক। বাকিরা মেক্সিকো, এল সালভাদর ও রাশিয়ার অধিবাসী। তল্লাশিকালে দেখা যায়, তাদের অনেকের কাছে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ার মতো রাজ্যের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স থাকলেও কারও কারও কোনো ধরনের লাইসেন্সই ছিল না। উল্লেখযোগ্য সংখ্যক চালকের কাছে ওয়ার্ক পারমিট থাকলেও সেগুলোর মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। মূলত সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে তারা এই অনুমতি পেয়েছিলেন। ফেডারেল আইন অনুযায়ী তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউমা সেক্টরের ভারপ্রাপ্ত চিফ পেট্রোল এজেন্ট ডাস্টিন কডল বলেন, অপারেশন চেকমেট জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টিকারী অবৈধ চালকদের হাত থেকে সড়ক ও সম্প্রদায়কে সুরক্ষিত রাখার অঙ্গীকার প্রতিফলিত করে।

তিনি আরও জানান, মারাত্মক দুর্ঘটনা প্রতিরোধে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ফেডারেল এজেন্টরা প্রতিনিয়ত টহল দিচ্ছেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে পরিবহন বিভাগ অযোগ্য বিদেশি চালকদের বাণিজ্যিক ট্রাক ও বাস চালানোর লাইসেন্স পাওয়া বন্ধে কঠোর আদেশ জারি করেছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক যানবাহন চালানোর সময় বেশ কিছু মারাত্মক দুর্ঘটনার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত ট্রাকচালকদের গ্রেপ্তার ও অভিযুক্ত করার ঘটনা লক্ষ্য করা গেছে। সেই প্রেক্ষাপটে এই বিশেষ অভিযান পরিচালনা করল মার্কিন সীমান্ত সুরক্ষা বাহিনী।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা