ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

উৎসবের নামে এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি: সংগৃহীত

উত্তর আটলান্টিক মহাসাগরের ফ্যারো দ্বীপপুঞ্জে ‘গ্রিন্ডাড্রাপ’ বা গ্রিন্ডের নামে ঐতিহ্যবাহী বার্ষিক উৎসবের অজুহাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে ৭ শতাধিক তিমি ও ডলফিন। শত শত সামুদ্রিক প্রাণীর এই গণহারে হত্যার কারণে সাগরের পানি রক্তাক্ত লাল বর্ণ ধারণ করেছে। স্থানীয় বাসিন্দারা হুক ও ছুরি ব্যবহার করে আটলান্টিক হোয়াইট-সাইডেড ডলফিন এবং লং-ফিনড পাইলট তিমিদের তাড়িয়ে অগভীর উপসাগরে নিয়ে এসে তীরের কাছে এই হত্যাকাণ্ড চালায়। খবর এনডিটিভির।

বিশ্বব্যাপী সামুদ্রিক পরিবেশ রক্ষায় নিয়োজিত এনজিও সী শেফার্ড জানিয়েছে, স্কটল্যান্ড থেকে মাত্র ২০০ মাইল উত্তরে গত বুধবার (২৭ মে) তিনটি পৃথক শিকারে এই হত্যাকাণ্ড চালানো হয়। এর মধ্যে রাজধানী তোর্শাভনে ৪০২টি পাইলট তিমি ও ৪টি বটলনোজ ডলফিন, স্কালাবোটনুরে ১৬৮টি হোয়াইট-সাইডেড ডলফিন এবং ভালভিকে ১৩২টি হোয়াইট-সাইডেড ডলফিন হত্যা করা হয়েছে। সব মিলিয়ে মোট নিহত সামুদ্রিক প্রাণীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৬টি।

প্রতিবেদনে বলা হয়েছে, শিকারিদের এই প্রাণীগুলো হত্যা করতে দীর্ঘ সময় লেগেছিল, যার ফলে আটকে পড়া নিরীহ প্রাণীগুলোকে দীর্ঘক্ষণ তীব্র যন্ত্রণা ও কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। এনজিওটি এক বিবৃতিতে জানিয়েছে, এই হত্যাকাণ্ডের মাত্রা নজিরবিহীন, যা পুরো গত বছরে এই দ্বীপপুঞ্জে নিহত মোট সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর দুই-তৃতীয়াংশেরও বেশি।

আরও পড়ুন

সংস্থাটি আরও জানায়, হত্যাকাণ্ডের একপর্যায়ে শিকারিদের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। তিমি শিকারিরা স্বীকার করেছে যে ডলফিন হত্যার জন্য বাধ্যতামূলক স্পাইনাল ল্যান্সের তীব্র সংকট ছিল। এর ফলে অনেক প্রাণীকে কেবল ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়, যা রক্তক্ষরণে মারা যাওয়ার আগে প্রাণীগুলোকে দীর্ঘ সময় ধরে চরম যন্ত্রণার মধ্যে রাখে।

ফ্যারো দ্বীপপুঞ্জে সী শেফার্ডের প্রচারণামূলক পরিচালক ভ্যালেন্টিনা ক্রাস্ট বলেন, নিরীহ এই প্রাণীগুলোর ওপর যে তীব্র কষ্ট চাপিয়ে দেওয়া হয়েছে, তা কোনো সচেতন মানুষ কখনও সমর্থন করতে পারে না। তিনি এই বার্ষিক হত্যাকাণ্ড নিষিদ্ধ করতে ইউরোপের সরকারগুলোর প্রতি জোর আহ্বান জানান।

উৎসবের সমর্থকদের মতে, এটি ১ হাজার বছরের পুরোনো ভাইকিং যুগের একটি ঐতিহ্য। তবে তিমির এই গণহারে হত্যা করা বিশ্বজুড়ে প্রাণী অধিকার কর্মীদের কাছ থেকে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। তারা এটিকে একটি বর্বর এবং প্রাচীন প্রথা হিসেবে বিবেচনা করছেন, যা আধুনিক যুগে টিকে থাকার জন্য মোটেও প্রয়োজনীয় নয়। অপরদিকে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ফ্যারো দ্বীপপুঞ্জের প্রশাসন এই প্রথার পক্ষে সাফাই গেয়ে বলেছে, এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক চর্চা যা স্থানীয় সম্প্রদায়ের খাদ্যের জোগান দেয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাটির ৪০০ ফুট গভীরে থিম পার্ক!
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে তৈরি হয়েছে এক অভিনব থিম পার্ক। রোমানিয়ার প্রাচীন লবণ খনি স্যালিনা তুরদাকে রূপ দেওয়া হয়েছে নজরকাড়া এক ভূগর্ভস্থ বিনোদনকেন্দ্রে। ইতিহাস ও বিনোদনের মেলবন্ধনে তৈরি এই জায়গা দেখতে প্রতিবছর ছুটে আসেন অসংখ্য দর্শনার্থী।
মাটির ৪০০ ফুট গভীরে থিম পার্ক!
শাড়ি পরে খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, লড়াকু মায়ের জেদে মুগ্ধ নেটিজেনরা
গায়ে শাড়ি, পায়ে কোনো জুতা নেই। তবু থামেননি ২৭ বছর বয়সী কবিতা কুমারী। মেঠোপথ পেরিয়ে খালি পায়ে মাত্র ছয় মিনিটে ১ হাজার ৬০০ মিটার দৌড় শেষ করে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই লড়াকু মা।
শাড়ি পরে খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, লড়াকু মায়ের জেদে মুগ্ধ নেটিজেনরা
১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাত, অল্পের জন্য রক্ষা যাত্রীবাহী বিমান
১৭ হাজার ফুট উঁচুতে প্রতিকূল আবহাওয়ার মধ্যে বজ্রপাত ও শিলাবৃষ্টির কবলে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের ইনডিগো এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান।
১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাত, অল্পের জন্য রক্ষা যাত্রীবাহী বিমান
রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ বিভিন্ন এলাকায়  অন্তত ২৮ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে ৫ শিশুসহ একাধিক নারী রয়েছে বলে জানা গেছে।  
রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
মানুষের যন্ত্রণায় নিজেকে বদলে ফেলছে হিমালয়ের এই পাখি
মানুষের কর্মকাণ্ডের বিস্তারে বদলে যাচ্ছে হিমালয়ের অন্যতম দৃষ্টিনন্দন পাখি মোনালের জীবনযাপন। অবকাঠামো উন্নয়ন, পর্যটন ও শব্দদূষণের কারণে পাখিটি তার স্বাভাবিক আবাসস্থল ছেড়ে আরও উঁচু এলাকায় সরে যাচ্ছে। একই সঙ্গে কোলাহলপূর্ণ পরিবেশে যোগাযোগ বজায় রাখতে ডাকের ধরনও বদলাচ্ছে মোনাল।
মানুষের যন্ত্রণায় নিজেকে বদলে ফেলছে হিমালয়ের এই পাখি
আরও পড়ুন
রাবিতে প্রথমবারের মতো ওঁরাওদের ঐতিহ্যবাহী ‘কারাম’ উৎসব 
বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন
ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সিআরসির ফল উৎসব
তিমিরও আছে আঞ্চলিক ভাষা, বলছে নতুন গবেষণা