ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কবে মিলবে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া, জানালেন জে ডি ভ্যান্স 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১২:১৬ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে একটি শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বহুল কাঙ্ক্ষিত এই চুক্তির বিষয়বস্তু নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু নিশ্চিত করেনি। তবে আগামী শুক্রবারের আগেই দুই দেশের মধ্যে হওয়া এই শান্তি চুক্তির খসড়া প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

জে ডি ভ্যান্স জানান, এই চুক্তির আওতায় ইরান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে। এর পাশাপাশি দেশটি যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়েও একটি আন্তর্জাতিকভাবে যাচাইযোগ্য অঙ্গীকার চুক্তিতে অন্তর্ভুক্ত থাকবে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে। একই দিন থেকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সব ধরনের জাহাজ চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে। এই চুক্তির আওতায় বর্তমানে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়ানো হবে। এই সময়ের মধ্যে দুই দেশ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে বিস্তারিত আলোচনা চালিয়ে যাবে।

আরও পড়ুন

এদিকে এই চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে লেবানন, সিরিয়া ও গাজায় ইসরায়েল তাদের নিজস্ব নিরাপত্তা অঞ্চল বজায় রাখবে বলেও তিনি পুনরুল্লেখ করেছেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতা মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনা কমানোর একটি ইতিবাচক পদক্ষেপ হলেও ওয়াশিংটনের প্রতি তেহরানের দীর্ঘদিনের গভীর অবিশ্বাস এখনো পুরোপুরি রয়ে গেছে। পরবর্তী কূটনৈতিক পদক্ষেপগুলোর ওপরই এই চুক্তির সফলতা নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে শত শত সুপারশপের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে শত শত সুপারশপের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
আরও পড়ুন
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত