ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তিচুক্তি, থাকছে ১৪ বিষয়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৮:৩৬ এএম
প্রতীকী ছবি

দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বহুল কাঙ্ক্ষিত এই শান্তিচুক্তির বিষয়বস্তু নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করেনি কোনো পক্ষ। তবে, চুক্তির বিস্তারিত প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তাদের দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তিচুক্তিতে সন্নিবেশিত থাকছে ১৪টি বিষয়।

সোমবার (১৫ জুন) ভোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন। এর কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর কথা নিশ্চিত করেন।

তারপর ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, খসড়ায় অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে—

  • লেবাননসহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি।
  • ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার।
  • ৩০ দিনের মধ্যে ইরানর বন্দরগুলো ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার।
  • ইরান থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রত্যাহার।
  • ইরানের ব্যবস্থাপনায় ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা।
  • যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন পরিকল্পনা ইরানকে প্রদান।
  • ইরানের তেল ও জ্বালানি খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।
  • পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার বিষয়ে ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত।
  • মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি না করা এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার।
আরও পড়ুন

মেহর নিউজ আরও জানিয়েছে, ইরানের জব্দকৃত তহবিলের অন্তত অর্ধেক মুক্তি, ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত এবং নৌ অবরোধ প্রত্যাহারের আগে চূড়ান্ত আলোচনা শুরু হবে না।

প্রতিবেদন অনুযায়ী, চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করা হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় জানান, সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

শেহবাজ শরিফ আরও বলেন, সমঝোতা স্মারকে সম্মতি হওয়ার পর মধ্যস্থতাকারীরা এ সপ্তাহে বেশ কয়েকটি প্রাক-বাস্তবায়ন বৈঠকের আয়োজন করবেন। এসব বৈঠকে চুক্তি বাস্তবায়নের কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

তিনি জানান, শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আলোচনায় সহায়তার জন্য কাতারকেও ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
ইরানের নিয়ন্ত্রণে থাকা বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অন্তত দুটি ট্যাঙ্কারে হামলা হয়েছে।  শনিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও ওই দুই ট্যাঙ্কার আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি বলেছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হেনেছে।  পরে খাসাব থেকে ১৭ নটিক্যাল মাইল পূর্বে অন্য একটি ট্যাংকারের ইঞ্জিন রুমে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হানার তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা। তবে দুটি ঘটনায় একই জাহাজের কথা বলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। ইউকেএমটিও বলেছে, উভয় ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার কারণে সেখানে পরিবেশগত কোনো সংকট তৈরি হয়েছে কি না, সেটিও জানা যায়নি।  ইউকেএমটিও বলেছে, শুক্রবার খাসাবের কাছে একটি ট্যাঙ্কারে একই ধরনের হামলার পর এসব ঘটনা ঘটছে। শুক্রবারের হামলার ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়। খাসাব ওমানের মুসান্দাম উপদ্বীপে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত ছড়িয়ে পড়ার পর ইরান জলপথটি বন্ধ করার পদক্ষেপ নেওয়ার পর থেকেই এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। আরটিভি/এসআর  
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
সৌদি আরবে প্রাচীন মুসলিমদের হজের পথের সন্ধানে খননকাজ
সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাচীন মুসলিমদের হজযাত্রা ও বাণিজ্যপথের সন্ধানে নতুন করে প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে আল-উলা ও খায়বার অঞ্চলে পরিচালিত এই গবেষণায় অংশ নিচ্ছেন সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রত্নতাত্ত্বিকেরা।
সৌদি আরবে প্রাচীন মুসলিমদের হজের পথের সন্ধানে খননকাজ
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি।
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব
নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন সৌদি আরবের দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিক রাশাদ নাকিব। সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব
গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস আরও ৬ মাস বাড়াল ইসরায়েল
গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক হুসাম আবু সাফিয়ার কারাবাস আরও ছয় মাস বাড়িয়েছে ইসরায়েলের একটি আদালত।
গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস আরও ৬ মাস বাড়াল ইসরায়েল
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড