ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

‘রাম মন্দিরের অর্থ আত্মসাতে মুসলিম জড়িত থাকলে এতক্ষণে এনকাউন্টার দিতেন যোগী’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম
আসাদউদ্দিন ওয়াইসি ও যোগী আদিত্যনাথ। ফাইল ছবি

রাম মন্দিরের অর্থ আত্মসাতের কেন্দ্র করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনা করেছেন ভারতের অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।

সোমবার (২৯ জুন) পশ্চিম উত্তর প্রদেশের বিজনোরে এক সমাবেশে তিনি সমালোচনা করে বলেন, রাম মন্দির ট্রাস্ট থেকে অর্থ আত্মসাতে যদি কোনো মুসলিম থাকতেন, তাহলে এতক্ষণে তাকে এনকাউন্টারে হত্যা করা হতো এবং তার বাড়িতে বুলডোজার চালিয়ে দেয়া হতো। খবর এনডিটিভি।

মামলায় ব্যবস্থা নিতে বিলম্ব হওয়ার অভিযোগ তুলে ওয়াইসি জানান, পুলিশ এখনো এই বহুল আলোচিত মামলার অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয়ার চেষ্টাও করছে না।

তিনি বলেন, ‘ট্রাস্টে একজন মুসলিমকে রাখলেই হতো। এরপর তার এনকাউন্টার করে এবং তার বাড়িতে বুলডোজার চালিয়ে মামলার নিষ্পত্তি করে দেয়া যেত। কিন্তু এখনকার অভিযুক্তরা আরামে আছে।’

রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদককে ইঙ্গিত করে ওয়াইসি আরও বলেন, ‘চম্পত আরামে আছেন।’ অনুদান আত্মসাতের ঘটনা প্রকাশ্যে আসার পর দায় স্বীকার করে পদত্যাগ করেছেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়।

এনডিটিভির খবরে বলা হয়, কয়েক দিন আগেও ওয়াইসি উত্তর প্রদেশ সরকারকে প্রশ্ন করেছিলেন, রাজ্যে মুসলিমদের ক্ষেত্রে যেমন গুলি চালানো বা বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দেয়ার ঘটনা ঘটে, এই মামলার অভিযুক্তদের ক্ষেত্রেও কি একই ব্যবস্থা নেয়া হবে?

রাম মন্দিরের অর্থ আত্মসাতের ঘটনা ভারতজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং বড় ধরনের রাজনৈতিক বিতর্কেরও জন্ম দিয়েছে। বিরোধী দলগুলো এ ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনা করছে।

আরও পড়ুন

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রকাশ্যে প্রশ্ন তোলার পর বিষয়টি নতুন মাত্রা পায়। পরে রাজ্য সরকারের বিশেষ তদন্ত দল তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন বাসভবনে তল্লাশি, হিসাববহির্ভূত নগদ অর্থ উদ্ধার এবং মন্দিরের কর্মী ও ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া ছাড়াও মন্দিরের ব্যবস্থাপনা ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের দাবিও উঠেছে। গত ২৫ জুন ট্রাস্টের সদস্য কৃষ্ণ মোহনের অভিযোগের ভিত্তিতে মামলার প্রথম এফআইআর দায়ের করা হয়। এতে আটজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লাভকুশ মিশ্র, মনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামাশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রাম শঙ্কর যাদব ওরফে টিন্নু। তারা সবাই রাম মন্দিরের অনুদান গণনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

গত ২৬ জুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, জনগণের আস্থা নষ্ট করার চেষ্টা করলে সংশ্লিষ্ট যে-ই হোক, তার বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করবে। এখন পর্যন্ত আত্মসাৎ হওয়া অর্থের সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মন্দিরের হিসাব থেকে প্রায় ৭ থেকে ৭ দশমিক ৫ কোটি রুপি নগদ অর্থের গরমিল রয়েছে। এ পর্যন্ত পুলিশ অভিযুক্তদের কাছ থেকে প্রায় ৮০ লাখ রুপি উদ্ধার করেছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
চলতি বছরের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়েছেন বেলজিয়ান বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন।  মঙ্গলবার (৬ অক্টোবর) এ পুরস্কার ঘোষণা করা হয়। ১৯৪৪ সালে বেলজিয়ামের টিনেন শহরে জন্মগ্রহণ করেন হালজেন। বেলজিয়ামের কে ইউ লিউভেন থেকে ১৯৬৯ সালে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন এই বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’তে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করার ক্ষেত্রে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে হালজেনকে এ বছরের পদার্থবিজ্ঞানের নোবেল দেওয়া হয়েছে। দক্ষিণ মেরুর বরফকে কাজে লাগিয়ে নিউট্রিনো শনাক্ত করার ধারণার অন্যতম পথিকৃৎ হালজেন। তার এই চিন্তাই পরবর্তী সময়ে ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’ তৈরির ভিত্তি তৈরি করে।  প্রায় এক ঘনকিলোমিটার আয়তনের বিশাল বরফস্তরের মধ্যে স্থাপন করা হয়েছে অসংখ্য আলোকসংবেদী সেন্সর। এসব যন্ত্রের সাহায্যে মহাবিশ্বের দূরবর্তী শক্তিশালী বিভিন্ন উৎস থেকে পৃথিবীর দিকে ছুটে আসা নিউট্রিনো শনাক্ত করা হয়। ১৯৮৮ সালে দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে নিউট্রিনো শনাক্ত করার ধারণা সামনে আনেন হালজেন। কোনো নিউট্রিনো যখন পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে সংঘর্ষে জড়ায়, তখন সেখানে ক্ষীণ আলোর ঝলক তৈরি হতে পারে। দক্ষিণ মেরুর স্বচ্ছ ও গভীর বরফে স্থাপিত সংবেদনশীল সেন্সরের সাহায্যে সেই আলোর সংকেত শনাক্ত করা সম্ভব। গবেষণার জন্য দক্ষিণ মেরুর বরফকে উপযোগী করে তোলে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য। বাইরের নানা ধরনের প্রভাব থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত এই বিশাল বরফস্তর এবং ওই অঞ্চলের ভৌগোলিক স্থিতিশীলতা গবেষণার জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করে। হালজেনের ধারণা তাই পরবর্তী সময়ে অন্য গবেষকদের সমর্থন পায় এবং দক্ষিণ মেরুতে সেন্সর স্থাপনের মাধ্যমে পরীক্ষামূলক কাজ শুরু হয়। উল্লেখ্য, ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই বিভাগে ১১৯ বার পুরস্কার দেওয়া হয়েছে। মাত্র ২৫ বছর বয়সে সবচেয়ে কম বয়সী নোবেলজয়ী হিসেবে পদার্থবিজ্ঞানের পুরস্কার পেয়েছিলেন লরেন্স ব্র্যাগ। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার পাওয়া বিজ্ঞানী আর্থার আসকিন। ২০১৮ সালে ৯৬ বছর বয়সে পদার্থবিজ্ঞানে নোবেল অর্জন করেন তিনি। আরটিভি/এসআর
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে সড়কে করমুক্ত লাল রঙের ডিজেল (রেড-ডাইড ডিজেল) ব্যবহারের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিমুখে বিরোধী জোট ইন্ডিয়ার মিছিল আটকে দিয়েছে পুলিশ। এ সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়।
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
অচেনা নম্বর থেকে ভিডিও কল। কল রিসিভ করতেই ফোনের পর্দায় ভেসে ওঠে এক নগ্ন নারীর ছবি। এরপর ওই তরুণের ‘নগ্ন ভিডিও’ ধারণ করা হয়েছে দাবি করে শুরু হয় ভয় দেখানো।
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
আরও পড়ুন
৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রধান চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন