ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম
অভিযুক্ত শিক্ষককে জুতার মালা পরিয়ে ক্যাম্পাসে ঘোরাল শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের গোবরডাঙা হিন্দু কলেজের ভূগোল বিভাগের খণ্ডকালীন প্রভাষক সন্দীপ দত্তকে যৌন হয়রানি ও অশালীন আচরণের অভিযোগে জুতার মালা পরিয়ে পুরো ক্যাম্পাস ঘুরিয়েছে ওই কলেজের শিক্ষার্থীরা।

এ সময় তাকে ঝাঁটা পেটা এবং ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। সূত্র: ইন্ডিয়া টুডে

প্রতিবেদনে বলা হয়েছে, যৌন হয়রানি ও অশালীন আচরণের অভিযোগে তার বিরুদ্ধে গোবরডাঙা থানায় একটি অভিযোগ দায়ের করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কলেজটির এক ছাত্রী অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক তাকে বারবার ফোনে উত্যক্ত করতেন এবং অশালীন প্রস্তাব দিতেন। শিক্ষক তাকে বিনামূল্যে তার বাড়িতে একা টিউশন পড়ানোর প্রস্তাব দেন এবং তার সঙ্গে একটি ‘ভালো সম্পর্ক’ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি তার সব প্রস্তাব প্রত্যাখ্যান করে দেই। সম্প্রতি তিনি আমাকে বলেছিলেন যে আমি যদি টিউশনের জন্য তার বাড়িতে না যাই, তবে তিনি আমাকে ফেল করিয়ে দেবেন। এরপরই অভিযোগ জানাতে গোবরডাঙা থানায় যাই।

আরও পড়ুন

বিষয়টি কলেজের শিক্ষার্থীদেরকে অবহিত করলে তারা অভিযুক্ত শিক্ষককে ক্যাম্পাসে জুতার মালা পরিয়ে ঘোরায়।

একই সঙ্গে ঝাড়ু পেটা করে এবং তার দিকে ডিম ছুড়ে।

ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে আরেকজন শিক্ষার্থী বলেন, এই শিক্ষক নারী শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলতেন, তারা যেখানে ইচ্ছা গিয়ে অভিযোগ দিতে। এতে তার কোনও ক্ষতি করতে পারবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, ক্যাম্পাসের ভেতর দিয়ে নেওয়ার সময় অভিযুক্ত শিক্ষককে শিক্ষার্থীরা ঘিরে রেখেছে। এ সময় তার দিকে ডিম ছোড়া হয় এবং জুতার মালা পরতে বাধ্য করা হয়। এরপরই শিক্ষার্থীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার গ্রহণের দাবি জানিয়ে ভুক্তভোগী এক ছাত্রী বলেন, আমরা তার শাস্তি চাই এবং কলেজ থেকে অপসারণের দাবি জানাই।

শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে এবং ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯৮০ সালে খুন হওয়া ব্যক্তির পরিচয় মিলল ৪০ বছর পর 
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লেক মিডে একটি পুরোনো ব্যারেলের ভেতর পাওয়া মানুষের দেহাবশেষের পরিচয় শনাক্ত হয়েছে চার বছর পর।
১৯৮০ সালে খুন হওয়া ব্যক্তির পরিচয় মিলল ৪০ বছর পর 
ফ্রান্সে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১৯
ফ্রান্সের কালে শহরের কাছে ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে যাওয়া রেল সুড়ঙ্গের প্রবেশমুখে একটি মালবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন।
ফ্রান্সে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১৯
দাবদাহ ও ঝোড়ো হাওয়ায় ক্যালিফোর্নিয়ায় দাবানলের শঙ্কা, বিদ্যুৎ বন্ধ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তীব্র গরম ও ঝোড়ো হাওয়ার কারণে দাবানলের ঝুঁকি বেড়েছে।
দাবদাহ ও ঝোড়ো হাওয়ায় ক্যালিফোর্নিয়ায় দাবানলের শঙ্কা, বিদ্যুৎ বন্ধ
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন।
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন
মসজিদের খুতবা নিয়ন্ত্রণের উদ্যোগ মোদী সরকারের
ভারতশাসিত কাশ্মীরে ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে অঞ্চলটির সব মসজিদে জুমায় অভিন্ন খুতবা প্রবর্তনের একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এ পদক্ষেপটি রাজনীতিক ও ধর্মীয় নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়ে।
মসজিদের খুতবা নিয়ন্ত্রণের উদ্যোগ মোদী সরকারের
আরও পড়ুন
ভারতে অসুস্থ মেয়েকে হ্রদে ফেলে পালাল মা, অতঃপর...
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার, পলাতক ইনফ্লুয়েন্সারের ভিডিও বার্তা
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা