ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার কারাগারে ধরা পড়ল ‘মাদক পাচারকারী’ বিড়াল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৮ এএম
ছবি: সংগৃহীত

রাশিয়ার একটি কারাগারে বন্দিদের কাছে মাদক পৌঁছে দেওয়ার অভিযোগে একটি বিড়ালকে ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করেছে দেশটির কারা কর্তৃপক্ষ। গলায় বিশেষভাবে তৈরি কলারের ভেতরে নিষিদ্ধ মাদক বহনের সময় প্রাণীটিকে আটক করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস (এফএসআইএন) জানিয়েছে, কারাগারের কর্মীরা একটি বিড়ালকে সংশোধনাগারে প্রবেশের আগেই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করেন। পরে তার গলায় থাকা দুটি কাপড়ের কলার খুলে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিড়ালটির গলায় থাকা কালো রঙের চওড়া কলার খুলে পরীক্ষা করছেন কারা কর্মকর্তারা। মাদকভর্তি কলারগুলো জব্দ করার পর বিড়ালটিকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কারা বন্দিদের কাছে মাদক পৌঁছে দেওয়ার পেছনে কারা জড়িত, কীভাবে বিড়ালটিকে প্রশিক্ষণ দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল এবং পুরো পাচারচক্র কীভাবে পরিচালিত হচ্ছিল— এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: ইউরো নিউজ

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরবের তিনটি শহরে ১৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন।
কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের
আমেরিকায় যে ৭ ভুলে বছরে বাড়তে পারে হাজার ডলারের খরচ
অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, লাল বাতি বা স্টপ সাইনে পুরোপুরি না থামা, গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা, টোল বা পার্কিংয়ের জরিমানা সময়মতো পরিশোধ না করা এবং বীমার মূল্য তুলনা না করার কারণে বছরে উল্লেখযোগ্য অতিরিক্ত খরচ হতে পারে।
আমেরিকায় যে ৭ ভুলে বছরে বাড়তে পারে হাজার ডলারের খরচ
নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট লটারির শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, আবেদন করবেন যেভাবে
নিউইয়র্কের ব্রুকলিনের কনি আইল্যান্ডে ২৪টি অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের লটারি চলছে। ২৯০৫ ওয়েস্ট ১৭তম স্ট্রিটের নতুন আবাসিক ভবনের এসব অ্যাপার্টমেন্টের মাসিক রেন্ট শুরু হচ্ছে ১ হাজার ৬৮১ ডলার থেকে। যোগ্য আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৯ সেপ্টেম্বর ২০২৬।
নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট লটারির শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, আবেদন করবেন যেভাবে
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক বলেছেন, যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের কাছে বর্তমানে কক্ষপথে থাকা ‘অন-অরবিট স্পেস কন্ট্রোল উইপনস’ বা মহাকাশ নিয়ন্ত্রণ অস্ত্র রয়েছে। তার ভাষ্য, এসব অস্ত্র শত্রুপক্ষের হামলা থেকে মার্কিন সামরিক বাহিনীকে সুরক্ষিত রাখতে সক্ষম। 
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ধ্বংস
ইরানের ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বহু সামরিক বিমান, ড্রোন ও ঘাঁটি ধ্বংস কিংবা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) পর্যবেক্ষণ সংস্থার এক প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ধ্বংস
আরও পড়ুন
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
ভারত থেকে ফেরার সময় ‘মল-মূত্র’ নিয়ে যাবেন পুতিন!
তুষারধসে রাশিয়ায় ১১ পর্বতারোহীর মৃত্যু
যুক্তরাষ্ট্রের যে অংশ একসময় ছিল রাশিয়ার উপনিবেশ