ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বেতন হিসেবে কর্মীদের মিলবে ঘাস, সামাজিক মাধ্যমে তুমুল হইচই

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
প্রতীকী ছবি

পোল্যান্ডে নিজেদের সৌরবিদ্যুৎ কেন্দ্রে ১০০টি ভেড়াকে ‘কর্মী’ হিসেবে রাখলো অটোমোটিভ সংস্থা ফোক্‌সভাগেন। অবিশ্বাস্য মনে হলেও সত্যিই ওই ১০০ ভেড়াকে পোল্যান্ডের পোজনানে থাকা সৌরবিদ্যুৎকেন্দ্রে কাজে লাগিয়েছে সংস্থাটি। এ নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল হইচই চলছে।

‘অ্যাগ্রিভোল্টাইকস’ বা কৃষি ও সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার সমন্বিত ব্যবহারের একটি নতুন উদ্যোগের অংশ হিসাবে ওই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু কী কারণে সৌরবিদ্যুৎকেন্দ্রে ১০০ ভেড়াকে ‘চাকরি’তে রেখেছে সংস্থাটি।

জানা গেছে, পোজনানে নিজস্ব উৎপাদন কারখানার সৌর প্যানেলগুলির নীচে ঘাস খাওয়ানোর জন্য ফোক্‌সভাগেন ১০০টি ভেড়ার ওই পাল নিয়ে এসেছে।

একটি প্রতিবেদন অনুযায়ী, প্রথাগত ঘাস কাটার যন্ত্রের (লন-মোয়ার) পরিবর্তে আরও টেকসই বিকল্প ব্যবহারের পাশাপাশি একই জমিতে কৃষি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি কী ভাবে সহাবস্থান করতে পারে, তা যাচাই করাই এই প্রকল্পের লক্ষ্য।

এই উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে পোজনান ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সেস-এর সহযোগিতায়। পোজনান কারখানায় ৩১,০০০-এরও বেশি সৌর প্যানেলের নীচের গাছপালা বা ঘাস ব্যবস্থাপনার জন্য ফোক্‌সভাগেন যান্ত্রিক ঘাস কাটার পদ্ধতির বদলে ভেড়ার ওই পালকে কাজে লাগাচ্ছে।

পরিবেশবান্ধব উপায়ে প্রাঙ্গনের রক্ষণাবেক্ষণ ছাড়াও, বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং কৃষিকাজ কীভাবে সফল ভাবে সহাবস্থান করতে পারে, সে সম্পর্কে আরও ভাল ধারণা লাভ করাই এই প্রকল্পের লক্ষ্য।

বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এখন পর্যবেক্ষণ করছেন, ভেড়া চড়ানোর ফলে প্রাণীদের কল্যাণ, জীববৈচিত্র্য, মাটির গুণমান, গাছপালা এবং ওই এলাকার ক্ষুদ্র জলবায়ুর উপর কী ধরনের প্রভাব পড়ছে।

পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে ‘অ্যাগ্রিভোল্টাইকস’ একটি সম্ভাবনাময় পদ্ধতি হিসাবে উঠে এসেছে, যা একই জমিকে কৃষি এবং সৌরবিদ্যুৎ উৎপাদন— উভয় কাজেই ব্যবহারের সুযোগ করে দেয়।

আগের প্রকল্পগুলিতে মূলত সৌর প্যানেলের নীচে ফসল ফলানোর ওপর জোর দেওয়া হলেও, ফোক্‌সভাগেনের এই উদ্যোগটি গবাদি পশুকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সেই প্রকল্পকে আরও সম্প্রসারিত করেছে।

উল্লেখ্য পোজনানের ১৮.৩-মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ও পরিচালনা করছে বার্লিন-ভিত্তিক প্রতিষ্ঠান ‘কোয়ান্টা এনার্জি’। রৌদ্রোজ্জ্বল দিনগুলিতে এই কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কারখানাটির বিদ্যুতের সম্পূর্ণ চাহিদা মেটানো সম্ভব হয় এবং কারখানার সারা বছরের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ২৫ শতাংশ জোগান দেয় কেন্দ্রটি।

ফোক্‌সভাগেন পোজনানের ডিরেক্টর মারজেনা পিলিচ-গ্রনস্কা বলেন, “আজ এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি কেবল পরিবেশবান্ধব বিদ্যুৎই সরবরাহ করছে না, বরং এটি জীববৈচিত্র্য, স্থানীয় কৃষি এবং বৈজ্ঞানিক গবেষণায় যে, আধুনিক শিল্পব্যবস্থা সহায়তাকারী একটি স্থানেও পরিণত হয়েছে। ভেড়া চড়ানোর এই প্রকল্পটি প্রমাণ করে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজ করতে পারে।”

জানা গেছে, অভিজ্ঞ পালকদের তত্ত্বাবধানে শরৎকাল পর্যন্ত ভেড়াগুলি সৌরবিদ্যুৎ কেন্দ্রেই থাকবে। যান্ত্রিক উপায়ে ঘাস কাটার প্রয়োজনীয়তা দূর করার ফলে ভেড়া চড়ানোর এই পদ্ধতির মাধ্যমে রক্ষণাবেক্ষণ খরচ এবং ক্ষতিকর পদার্থের নিঃসরণ কমবে বলেও আশা করা হচ্ছে।

আরও পড়ুন

পাশাপাশি এটি কীটপতঙ্গ ও অন্যান্য বন্যপ্রাণীর জন্য আরও অনুকূল পরিবেশ গড়ে তুলবে বলে দাবি প্রকল্পের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে ব্যাপক হইচই ফেলেছে ফোক্‌সভাগেনের এই পদক্ষেপ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুসজ্জিত সামরিক বিমান উড়িয়ে এবং ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন।
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সংকটময় সময় পার করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় সব মুহূর্ত
নিউ ইয়র্কে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়েছেন বিশ্বনেতারা। এমন সময় বিশ্বরাজনীতি, যুদ্ধ, সংঘাত ও কূটনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার পাশাপাশি অতীতের স্মরণীয় ঘটনাগুলোও ফিরে আসছে আলোচনায়। জাতিসংঘের ইতিহাসের এমন কিছু স্মরণীয় ও আলোচিত মুহূর্ত নিচে তুলে ধরা হলো— ফিদেল কাস্ত্রোর সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথন ভাষণ (১৯৬০)  জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ভাষণের রেকর্ডটি কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর দখলে। ১৯৬০ সালে নিজের প্রথম ভাষণে তিনি টানা ৪ ঘণ্টা ২৯ মিনিট বক্তব্য দেন। এই সময়ে তিনি মার্কিন সাম্রাজ্যবাদের কড়া সমালোচনা করেন এবং কিউবান বিপ্লবের আদর্শ তুলে ধরেন। Politics নিকিতা ক্রুশ্চেভের টেবিল চাপড়ানো (১৯৬০) ১৯৬০ সালের অধিবেশনে পূর্ব ইউরোপে সোভিয়েত সাম্রাজ্যবাদের সমালোচনা করায় ক্ষুব্ধ হয়ে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ নিজের টেবিলে সজোরে ঘুষি মারতে থাকেন। এই অধিবেশন ঘিরেই তার জুতা খুলে টেবিলে আঘাত করার ঐতিহাসিক কিংবদন্তি চালু হয়। হুগো চ্যাভেজ ও ‘শয়তানের গন্ধ’ (২০০৬) ২০০৬ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ পডিয়ামে উঠে বুকে ক্রস আঁকেন এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে ইঙ্গিত করে বলেন, ‘গতকাল এখানে শয়তান এসেছিল। আজও এখানে গন্ধকের গন্ধ পাওয়া যাচ্ছে।’ গাদ্দাফির সনদ ছিঁড়ে ফেলা (২০০৯)  লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ২০০৯ সালে ১৫ মিনিটের সময়সীমা ভেঙে টানা ১০০ মিনিট বক্তব্য দেন। নিরাপত্তা পরিষদকে ‘সন্ত্রাস পরিষদ’ আখ্যা দিয়ে প্রকাশ্যে জাতিসংঘ সনদের একটি পাতা ছিঁড়ে কাঁধের ওপর দিয়ে ছুড়ে ফেলেন তিনি। নেতানিয়াহুর কার্টুন বোমা (২০১২)  ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির অগ্রগতি বোঝাতে অধিবেশনে বোমার একটি বড় কার্টুন চিত্র প্রদর্শন করেন এবং একটি লাল কালি দিয়ে সেখানে সীমারেখা টানেন। ট্রাম্পের ‘রকেট ম্যান’ মন্তব্য (২০১৭)  ২০১৭ সালে উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক উত্তেজনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকি দেন এবং দেশটির নেতা কিম জং উনকে ‘রকেট ম্যান’ বলে উপহাস করেন। Politics(Right) গিলাদ এরদানের সনদ শ্রেড করা (২০২৪)  ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের একটি প্রস্তাবের প্রতিবাদে ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ এরদান একটি ছোট পেপার শ্রেডার মেশিন দিয়ে অধিবেশনের সামনেই জাতিসংঘ সনদের প্রচ্ছদ পাতা কেটে টুকরো টুকরো করে ফেলেন। ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’  সম্প্রতি জাতিসংঘের মূল ভবনে প্রবেশের সময় এস্কেলেটর হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হেঁটে সিঁড়ি বেয়ে উঠতে হয়। ট্রাম্প এই ঘটনাকে ‘নাশকতা’ বলে অভিযোগ করলেও জাতিসংঘ জানায়, ট্রাম্পের সঙ্গে থাকা একজন ভিডিওগ্রাফার ভুলবশত এস্কেলেটরের ইমার্জেন্সি স্টপ বোতামে চাপ দেওয়ায় এটি বন্ধ হয়ে যায়। এসব নাটকীয় ঘটনা ছাড়াও দীর্ঘ ভাষণ ও ক্লান্তিকর সূচির কারণে জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন সময়ে বিশ্ব নেতাদের ঘুমিয়ে পড়ার দৃশ্যও ভাইরাল হয়েছে। ২০১৭ সালে জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ঘুমিয়ে পড়ার ঘটনা ব্যাপক আলোচিত হয়েছিল। সূত্র: ওয়াননিউজ আরটিভি/এসআর
জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় সব মুহূর্ত
আবারও আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে তরুণদের সামাজিক-রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি।
আবারও আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক