হামাসের সঙ্গে তুরস্কের গোয়েন্দাপ্রধানের গোপন সাক্ষাৎ, ঘটনা কী?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

সোমবার, ৩০ জুন ২০২৫ , ১০:২৩ এএম


হামাসের সঙ্গে তুরস্কের গোয়েন্দা প্রধানের গোপন সাক্ষাৎ, ঘটনা কী?
ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গোপন সাক্ষাৎ করেছেন তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন। 

সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি। 

প্রতিবেদন অনুসারে, রোববার (২৯ জুন) এ সাক্ষাৎ হয়েছে। একটি অজ্ঞাত স্থানে হামাসের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশের সঙ্গে আলোচনা করেছেন।

বৈঠকে গাজার ক্রমবর্ধমান মানবিক সংকট এবং যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য নতুন প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। 

তুরস্কের নিরাপত্তা সূত্র আনাদোলুকে জানিয়েছে, উভয় পক্ষই ফিলিস্তিনি দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে এবং অবরুদ্ধ ছিটমহলে স্থায়ী যুদ্ধবিরতির দিকে পদক্ষেপের রূপরেখা দিয়েছে।

মূলত, গত শুক্রবার (২৭ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আগামী সপ্তাহের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যেতে পারে। তবে, গাজা থেকে হামাসের সম্পূর্ণ অপসারণ চান তিনি। তার ওই মন্তব্যের পরই এবার হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তুরস্কের গোয়েন্দাপ্রধানের গোপন বৈঠক অনুষ্ঠিত হলো। 

এদিকে, দুই মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল গাজায় খাদ্য সরবরাহ বন্ধ রাখার পর দুর্ভিক্ষের আশঙ্কা বাড়ছে। অবশ্য, মার্কিন ঠিকাদার এবং ইসরায়েলি তত্ত্বাবধানে জড়িত একটি বিতর্কিত পরিকল্পনার অধীনে খাদ্য ট্রাকগুলো পুনরায় চলাচল শুরু করেছে। কিন্তু স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং কর্মকর্তাদের মতে, সাহায্য সংগ্রহের চেষ্টা করার সময় ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission