ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ছবি তুলে পুলিৎজার পেলেন ফিলিস্তিনি আলোকচিত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:১১ পিএম
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর ধ্বংসযজ্ঞ এবং ভয়াবহ মানবিক সংকটের চিত্র তুলে ধরে এ বছরের সম্মানজনক পুলিৎজার পুরস্কার জিতেছেন ফিলিস্তিনি আলোকচিত্রী সাহের আলঘোরা।

সোমবার (৫ মে ) সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত এই পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসে কাজ করা সাহের আলঘোরা ‘ব্রেকিং নিউজ’ বিভাগে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তার তোলা ছবিগুলোতে যুদ্ধের ভয়াবহতা এবং গাজার সাধারণ মানুষের মানবেতর জীবনের বাস্তব চিত্র অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটে উঠেছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ভূখণ্ডটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাহেরের পুরস্কারজয়ী প্রতিবেদনের শিরোনাম ছিল ‘ট্র্যাপড ইন গাজা: বিটুইন ফায়ার অ্যান্ড ফ্যামিন’ বা ‘গাজায় দুর্ভিক্ষ ও হামলার ফাঁদে আটকা পড়া’।

আরও পড়ুন

প্রতিবেদনটিতে ধ্বংসযজ্ঞ ও দুর্ভিক্ষের মধ্যে আটকা পড়া নিরীহ বেসামরিক নাগরিকদের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা হয়েছে। পুলিৎজার প্যানেলের প্রশাসক মারজোরি মিলার সাহেরের এই কাজকে অত্যন্ত ‘মর্মান্তিক’ ও ‘সাহসী’ হিসেবে বর্ণনা করেছেন।

গাজা ইস্যু ছাড়াও বিশ্বখ্যাত বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংবাদিক এ বছর পুলিৎজার জিতেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধমূলক কার্যক্রমের ওপর প্রতিবেদন করে ‘ন্যাশনাল রিপোর্টিং’ বিভাগে পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স। এ ছাড়া শিশু ও কিশোর ব্যবহারকারীদের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের ক্ষতিকর প্রভাব নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য রয়টার্স ‘বিট রিপোর্টিং’ বিভাগেও পুরস্কৃত হয়েছে। মেটা-র মতো বড় প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে করা এই প্রতিবেদনটি এ বছর বিশেষ আলোচিত ছিল।

চলতি বছর নিউইয়র্ক টাইমস মোট তিনটি বিভাগে পুলিৎজার জয় করেছে। সাহের আলঘোরার ব্রেকিং নিউজ ক্যাটাগরির পুরস্কারটিও এই তালিকায় অন্তর্ভুক্ত। এ ছাড়া ওয়াশিংটন পোস্ট, এপিসহ আরও কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যম বিভিন্ন বিভাগে সম্মানজনক এই পুরস্কার লাভ করেছে। ১৯১৭ সাল থেকে কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড সাংবাদিকতা, সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য প্রতিবছর এই পুরস্কার ঘোষণা করে আসছে।

মারজোরি মিলার বিজয়ীদের নাম ঘোষণার সময় বৈশ্বিক নানা বাধার মুখেও সংবাদমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাহের আলঘোরার মতো সাংবাদিকরা যেভাবে তথ্যের বস্তুনিষ্ঠতা বজায় রেখেছেন তা সাংবাদিকতা জগতের জন্য অনন্য দৃষ্টান্ত।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) এক কর্মকর্তার বিরুদ্ধে অভিবাসী মিগুয়েল পারা হার্নান্দেজকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার টুপাক শাকুর হত্যার ঘটনায় ডুয়েন ‘কেফে ডি’ ডেভিসকে ৪০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
পোপ লিওর সফল অস্ত্রোপচার
ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর।
পোপ লিওর সফল অস্ত্রোপচার
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার পর আগুন লেগেছে।
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
আরও পড়ুন
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলো ইসরায়েলি আদালত
অস্ত্র ফেলে দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী, চুক্তি সই
সেই ফিলিস্তিনি কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর বার্তা