ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পকে শায়েস্তা করতে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড দখলের জন্য একের পর এক পাঁয়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের পরিকল্পনা সফল করতে এরই মধ্যে ডেনমার্কসহ নিজের শক্তিশালী ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন আগ্রাসী অবস্থানের কারণে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে বিশ্ব অর্থনীতিতে।

এ অবস্থায় তাকে শায়েস্তা করতে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুলাই মাসে হওয়া বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করতে যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট।

বুধবার (২১ জানুয়ারি) ফ্রান্সের স্ট্রাসবুর্গে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য কমিটির ঘনিষ্ঠ সূত্রগুলো। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থান এবং নতুন শুল্ক আরোপের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুন

এই টানাপোড়েনের প্রভাব এরই মধ্যে বৈশ্বিক আর্থিক বাজারে পড়তে শুরু করেছে। মঙ্গলবার আটলান্টিকের দুই পাশেই শেয়ারবাজার নিম্নমুখী ছিল। ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলো টানা দ্বিতীয়দিনের মতো দরপতন দেখেছে। যুক্তরাষ্ট্রে ডাও জোন্স সূচক কমেছে ১ দশমিক ৭ শতাংশের বেশি, এসঅ্যান্ডপি ৫০০ দুই শতাংশের বেশি এবং নাসদাক সূচক প্রায় ২ দশমিক ৪ শতাংশ কমে বন্ধ হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতিতে বুধবার মিশ্র চিত্র দেখা গেছে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজারগুলোতে। জাপান ও হংকংয়ের প্রধান সূচকগুলো কিছুটা নিচে নামলেও চীন ও হংকংয়ের কিছু শেয়ারে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে।

অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত মূল্যবান ধাতুগুলোর দাম ব্যাপক হারে বেড়েছে। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে সোনার দাম।

মুদ্রাবাজারে মার্কিন ডলার প্রধান মুদ্রাগুলোর বিপরীতে স্থিতিশীল থাকলেও আগের রাতে ০ দশমিক ৫ শতাংশ কমেছে, যা ডিসেম্বরের শুরু থেকে এক দিনের মধ্যে সবচেয়ে বড় পতন।

উল্লেখ্য, ট্রাম্পের স্কটল্যান্ডের টার্নবেরি গলফ কোর্সে গত জুলাইয়ে হওয়া চুক্তির পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী ইউরোপীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ১৫ শতাংশে নামিয়ে আনা হয়, যা এর আগে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর হুমকি দেওয়া হয়েছিল। বিনিময়ে ইউরোপ যুক্তরাষ্ট্রে বিনিয়োগ এবং এমন কিছু সংস্কারে সম্মত হয়, যা মার্কিন রপ্তানি বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হয়েছিল।

তবে চুক্তিটি কার্যকর করতে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। শনিবার গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের নতুন শুল্ক হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ইউরোপীয় পার্লামেন্টের প্রভাবশালী জার্মান সদস্য মানফ্রেড ওয়েবার বলেন, ‘এই মুহূর্তে চুক্তি অনুমোদন সম্ভব নয়।’

আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্ন্ড লাঙ্গে বলেন, গ্রিনল্যান্ড নিয়ে হুমকির কারণে চুক্তি স্থগিত করা ছাড়া বিকল্প নেই। তার কথায়, একটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে হুমকি দিয়ে এবং শুল্ককে চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইইউ–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের স্থিতিশীলতা ও পূর্বানুমেয়তা নষ্ট করছে।

এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য পাল্টা শুল্ক আরোপের পথও খুলে দিতে পারে। এর আগে, যুক্তরাষ্ট্রের ‘লিবারেশন ডে’ শুল্কের জবাবে প্রায় ৯৩ বিলিয়ন ইউরো মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছিল ইইউ, যদিও পরে তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। সেই ছাড়ের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। চুক্তি অনুমোদিত না হলে ৭ ফেব্রুয়ারি থেকেই শুল্ক কার্যকর হতে পারে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউক্রেনের সাবেক এক সেনা কর্মকর্তার বিচার শুরু হয়েছে জার্মানিতে।
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
ইতালির মিলানে রাস্তার পাশে একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত