ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সোশ্যাল মিডিয়া নিয়ে অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করতে যাচ্ছে ইউরোপের দুই দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
সংগৃহীত ছবি

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় অস্ট্রেলিয়ার দেখানো কঠোর পথ অনুসরণ করতে শুরু করেছে ইউরোপের দুই পরাশক্তি ব্রিটেন ও ফ্রান্স। অস্ট্রেলিয়া গত মাসে ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো ১০টি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পর থেকেই বিশ্বজুড়ে এই আলোচনা শুরু হয়েছে।

ফ্রান্সও তাদের দেশে ১৫ বছরের কম বয়সীদের ওপর একই ধরনের বিধিনিষেধ আরোপ করতে চাইছে। এই লক্ষ্যে আনা একাধিক বিলে সরাসরি সমর্থন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ব্রিটেন সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে মন্ত্রীদের একটি বিশেষ দল অস্ট্রেলিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। খবর আল জাজিরার।

আরও পড়ুন

তবে ব্রিটিশ পরিকল্পনায় কেবল নিষেধাজ্ঞা নয় বরং ইন্টারনেটে সম্মতির ন্যূনতম বয়স বাড়ানো এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ‘কারফিউ’ জারির মতো কঠোর প্রস্তাবনা রয়েছে। এছাড়া অ্যাপের আসক্তি সৃষ্টিকারী ডিজাইন যেমন ‘ইনফিনিট স্ক্রলিং’ বন্ধ করার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করছে লিজ কেন্ডালের নেতৃত্বাধীন প্রযুক্তি মন্ত্রণালয়।

বর্তমান সময়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি আপত্তিকর কন্টেন্ট নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এই আইনি তোড়জোড়কে আরও ত্বরান্বিত করেছে। ইলন মাস্কের চ্যাটবট ‘গ্রোক’ এবং এআই টুল ব্যবহার করে নগ্ন ছবি তৈরির প্রবণতা রুখতে ব্রিটেন কঠোর ডিজিটাল দেয়াল তৈরির কথা ভাবছে। সরকারের লক্ষ্য হলো শিশুরা যেন কোনোভাবেই তাদের ডিভাইসে অনুপযুক্ত ছবি দেখা বা শেয়ার করার সুযোগ না পায়।

এই জনগুরুত্বপূর্ণ ইস্যুটি ঘিরে ব্রিটিশ রাজনীতিতে শুরু হয়েছে উত্তপ্ত বাকযুদ্ধ। কনজারভেটিভ নেত্রী কেমি ব্যাডেনচ অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাদের দেওয়া আইডিয়া নকল করছেন কিন্তু সরাসরি নিষেধাজ্ঞা দেওয়ার সাহস পাচ্ছেন না।

পাল্টা জবাবে সরকার জানিয়েছে, তারা তাড়াহুড়ো না করে একটি স্থায়ী ও বিজ্ঞানসম্মত সমাধান খুঁজছে যা শিশুদের শৈশবকে দীর্ঘমেয়াদে সুরক্ষিত রাখবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোপ লিওর সফল অস্ত্রোপচার
ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর।
পোপ লিওর সফল অস্ত্রোপচার
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার পর আগুন লেগেছে।
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
ইতালির মিলানে রাস্তার পাশে একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
আরও পড়ুন
সোশ্যাল মিডিয়ায় শায়খ আহমাদুল্লাহর পোস্ট
‘রাগ করলা’ নিয়ে মাতামাতি, নেটিজেনদের একহাত নিলেন নিলয়
সোশ্যাল মিডিয়ায় ভারতের পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল