ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ১২:৫২ পিএম


ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ মানেই পরিবারের সবার সঙ্গে মিলেমিশে মজার সব খাবার খাওয়া। আর ঈদের দুপুরের মেনুতে যদি থাকে একটু ভিন্ন স্বাদের বিরিয়ানি, তবে উৎসবের আমেজ যেন বহুগুণ বেড়ে যায়। গতানুগতিক বিরিয়ানির বাইরে মাখনের শাহী ঘ্রাণ আর মশলাদার চিকেনের মিশেলে তৈরি ‘বাটার চিকেন বিরিয়ানি’ হতে পারে আপনার ঈদের টেবিলের প্রধান আকর্ষণ। চলুন, জেনে নিই রেসিপিটি। রইলো রেসিপি-

বিজ্ঞাপন

উপকরণ
মুরগির মাংস ৪০০ গ্রাম
বাসমতি চাল ১ কাপ
গোটা গরমসলা ৫ গ্রাম
চক্রফুল ১টি
তেজপাতা ২টি
লবণ স্বাদমতো
পেঁয়াজ ৪টি
ফেটানো দই আধ কাপ
আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
হলুদ ১ চা চামচ
লাল মরিচগুঁড়ো ১ চা চামচ
কাশ্মীরি মরিচগুঁড়ো ২ চা চামচ
জিরারগুঁড়ো ১ চা চামচ
গোটা জিরা ১ চা চামচ
রসুনবাটা ২ টেবিল চামচ
মাখন ২ টেবিল চামচ
তেল পরিমাণমতো
ক্রিম ৩-৪ টেবিল চামচ
কসৌরি মেথি আধ চামচ
হলুদ ফুড কালার ১ চিমচে
ভাজা পেঁয়াজ আধ কাপ
দুধ ২-৩ টেবিল চামচ
মিঠে আতর ২ ফোঁটা

আরও পড়ুন

যেভাবে তৈরি করবেন
প্রথমেই চিকেনের টুকরোগুলো একটি পাত্রে নিয়ে তাতে দই, লবণ, কাশ্মীরি মরিচ গুঁড়ো, রসুন বাটা, হলুদ, লাল মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর ঢেকে অন্তত ১৫ মিনিট রেখে দিন, যেন মশলার স্বাদ মাংসের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এদিকে চাল ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রে পর্যাপ্ত পানির সঙ্গে গোটা গরম মশলা, লবণ, তেজপাতা ও চক্রফুল দিয়ে সেদ্ধ করে নিন। চাল সেদ্ধ হয়ে এলে পানি ঝরিয়ে আলাদা করে রাখুন।

বিজ্ঞাপন

এরপর একটি কড়াইয়ে পরিমাণমতো মাখন গরম করে কুচি করা পেঁয়াজ লালচে করে ভেজে নিন। একই কড়াইয়ে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো মশলা থেকে তুলে আলাদা করে ভেজে নিন, যেন হালকা বাদামি রং আসে। মাংস ভাজা হয়ে গেলে বাকি ম্যারিনেট মসলা ঢেলে দিয়ে ঢিমে আঁচে চিকেন ভালোভাবে সেদ্ধ হতে দিন।

চিকেন নরম হয়ে এলে ওপর থেকে আরও কিছুটা মাখন, ফ্রেশ ক্রিম এবং কসৌরি মেথি ছড়িয়ে দিন, যেন বাটার চিকেনের স্বাদ ও ঘ্রাণ আরও গভীর হয়। এবার একটি বড় হাঁড়িতে স্তর সাজিয়ে নিন। প্রথমে রান্না করা চিকেন, তারপর সেদ্ধ চাল। ওপর থেকে দুধে মেশানো হলুদের রং, বেরেস্তা, আতর এবং গলানো মাখন ছড়িয়ে দিন। ঢেকে কম আঁচে প্রায় ১০ মিনিট দমে রাখলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও সুগন্ধি বাটার চিকেন বিরিয়ানি।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission