গর্ভাবস্থায় রসুন খাওয়া কি নিরাপদ?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ , ১১:৫৮ এএম


Symbolic image
প্রতীকী ছবি

গর্ভস্থ সন্তানকে সুস্থ রাখতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কয়েক মাস সাবধানে থাকেন নারীরা। তবে এই সময় সব কিছু খাওয়া ঠিক নয়। প্রেগন্যান্সিতে জটিলতা এড়াতে কোনও কোনও খাবার এই সময় এড়িয়ে চলা ভালো।

গর্ভবতী নারীদের ওপর রসুনের প্রভাব নিয়ে এখন আলোচনা করব আমরা। রসুনের মধ্যে আছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস, মিনারেলস এবং ভিটামিনস। রসুনে আছে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। রসুন শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক করে এবং হরমোনের কাজকর্মের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখে। এর মধ্যে রয়েছে অ্যালিসিন, যা শরীরে প্রবেশকারী বিভিন্ন জার্মস এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে।

এমন কিছু খাবার আছে যা সন্তানসম্ভবা নারীর পক্ষে খাওয়া ক্ষতিকর, যেমন ক্যাফেইন। রসুন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে। কিন্তু একজন গর্ভবতী নারী দিনে কতটা রসুন খাচ্ছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থার প্রথম ট্রিমেস্টারে রসুন খেলে কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। 

তবে গর্ভাবস্থার আরও অ্যাডভান্সড স্টেজে একজন গর্ভবতী মহিলা কতটা করে রসুন খাচ্ছেন, সেদিকে নজর রাখতে হবে। গর্ভাবস্থায় কাঁচা রসুন চিবিয়ে না খাওয়াই ভালো।

অল্প পরিমাণে রসুন খেলে কোনও ক্ষতি হয় না, রসুনের মধ্যে রক্ত পাতলা করে দেয়ার উপাদান রয়েছে। তাই অত্যধিক রসুন খেলে রক্তচাপে সমস্যা দেখা দিতে পারে। সব মিলিয়ে বলা যায় যদিও গর্ভাবস্থায় রসুন খেতে অনেকেই নিষেধ করেন, তবে ওপর গর্ভাবস্থায় রসুন খাওয়া নিরাপদ। তবে খুব

বেশি খাওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। 

সূত্র- এই সময়

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission