ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মানুষের স্বভাব ভালো বা খারাপ, এটা কী জন্মগত? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত

মানুষের স্বভাব বা ব্যক্তিত্ব কি জন্মগতভাবে নির্ধারিত, নাকি জীবন ও পরিবেশই আমাদের গড়ে তোলে—এই প্রশ্ন বহু বছর ধরেই বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে।

একসময় ধারণা ছিল, কিছু নির্দিষ্ট জিনই মানুষের আচরণ ও স্বভাবকে বড়ভাবে নিয়ন্ত্রণ করে। এমনকি একসময় একটি জিনকে যোদ্ধা জিন নাম দিয়ে দাবি করা হয়েছিল, যা নাকি মানুষের আক্রমণাত্মক আচরণের সঙ্গে সম্পর্কিত। কিন্তু পরবর্তীতে গবেষণায় দেখা যায়, বিষয়টি এতটা সরল নয়।

বিশেষজ্ঞরা বলছেন, মানুষের ব্যক্তিত্ব এক বা দুইটি জিন দিয়ে নির্ধারিত হয় না। বরং হাজারো জিনের ক্ষুদ্র প্রভাব একসঙ্গে মিলেই আমাদের স্বভাব তৈরি করে। এই কারণেই শুধু জিন দেখে মানুষের আচরণ আগাম বলা সম্ভব নয়।

গবেষণায় আরও দেখা গেছে, যমজদের ওপর করা দীর্ঘদিনের গবেষণায়ও একই পরিবারে জন্ম নিলেও ব্যক্তিত্ব একেবারে এক হয় না। বিজ্ঞানীরা ধারণা করেন, মানুষের ব্যক্তিত্বের প্রায় অর্ধেকের মতো জিনগত কারণে প্রভাবিত হতে পারে। আর বাকি অংশ আসে পরিবেশ ও জীবন অভিজ্ঞতা থেকে।

আরও পড়ুন

তবে পরিবেশের প্রভাব নিয়েও নতুন তথ্য উঠে এসেছে। একসময় মনে করা হতো, বড় কোনো ঘটনা যেমন—দুর্ঘটনা, চাকরি হারানো বা বড় পরিবর্তন মানুষের ব্যক্তিত্ব বদলে দিতে পারে। কিন্তু গবেষণায় দেখা যায়, এসব ঘটনা সাধারণত দীর্ঘমেয়াদে মানুষের স্বভাবকে খুব বেশি বদলায় না।

বরং শৈশবের অভিজ্ঞতা তুলনামূলকভাবে বেশি প্রভাব ফেলে। ছোটবেলার মানসিক চাপ, অবহেলা বা কঠিন পরিবেশ ভবিষ্যতে মানুষের মানসিক গঠনে প্রভাব ফেলতে পারে। তবে প্রাপ্তবয়স্ক জীবনের একক ঘটনা ততটা গভীর প্রভাব ফেলে না।

গবেষকরা আরও বলছেন, শুধু জিন বা শুধু পরিবেশ—কোনোটাই একা মানুষের ব্যক্তিত্ব নির্ধারণ করে না। বরং দুইয়ের জটিল মিশ্রণই আমাদের তৈরি করে। এমনকি অনেক ক্ষেত্রে পরিবেশই জিনের প্রভাব কমিয়ে বা বাড়িয়ে দিতে পারে।

নতুন গবেষণায় দেখা যাচ্ছে, মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ এবং চাপ নিয়ন্ত্রণকারী জিন মানুষের স্বভাবের সঙ্গে সম্পর্কিত। তবে এগুলোর প্রভাবও সীমিত এবং জটিল।

বিশেষজ্ঞদের মতে, মানুষের চরিত্র কোনো স্থির বিষয় নয়। সময়ের সঙ্গে সঙ্গে তা বদলাতে পারে, আবার পরিস্থিতির ওপরও নির্ভর করে।

বিজ্ঞানীরা এখন একমত, মানুষকে শুধু জন্মগত বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় না। আমাদের ব্যক্তিত্ব হলো জিন, পরিবেশ এবং জীবনের অভিজ্ঞতার এক জটিল মিশ্রণ, যা প্রতিনিয়ত বদলাতে থাকে।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
‘জেলে গেলেও পরোয়া নেই’, শিক্ষিকাকে গুলির পর বলেছিল ৬ বছরের শিশু