সাদা পেঁয়াজে শরীরের ৮ উপকার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ , ০৮:২১ পিএম


7 benefits of white onion to the body
সাদা পেঁয়াজে শরীরের ৮ উপকার

খাবার সুস্বাদু করতে পৃথিবীর সব দেশই পেঁয়াজ ব্যবহার করা হয়। শুধু অন্য রান্নার অনুষঙ্গ নয়, কাঁচা খেতেও পেঁয়াজ সুস্বাদু। এছাড়া সরাসরি কাঁচা পেঁয়াজ, ভর্তা, আচার এবং সালাদ হিসেবেও পেঁয়াজের চাহিদা অনেক বেশি।

রান্নার অন্যতম উপাদান পেঁয়াজে আছে ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েডস ও ফাইটোনিউট্রিয়েন্টস। পেঁয়াজে ফ্ল্যাভোনয়েডসের উপস্থিতি স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমায়। এ ছাড়াও পেঁয়াজে রয়েছে ফাইবার, ফলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা স্বাস্থ্যের জন্য উপকারী।

ষোড়শ শতাব্দীতে চিকিৎসকেরা নারীর বন্ধ্যাত্বরোধে পেঁয়াজ খাওয়ার কথা বলতেন। রক্তের সুগার লেভেলে ভারসাম্য আনতে পেঁয়াজ কার্যকর। লাল, সাদা ও হলুদ এই তিন ধরনের পেঁয়াজ রয়েছে। আজ জেনে নিন ‘সাদা পেঁয়াজের’ স্বাস্থ্যের উপকারিতা সম্পর্কে।

হৃদযন্ত্রের স্বাস্থ্যে

সাদা পেঁয়াজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টসহ এমন কিছু উপাদান যা যন্ত্রণা কমায়। কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হার্টের স্বাস্থ্যের উন্নত করে। এছাড়া এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান উচ্চরক্তচাপ কমায়।

হজমে সহায়তা

সাদা পেঁয়াজে রয়েছে উচ্চমাত্রায় আঁশ ও প্রিবায়োটিকস যা হজম প্রক্রিয়ার ‍উন্নত করে।

ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ

সাদা পেঁয়াজে থাকা ক্রোমিয়াম ও সালফার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। সাদা পেঁয়াজ নিয়মিত ও পরিমিত খেলে ডায়াবেটিস থেকে সুরক্ষা দেয়। এ ছাড়া সাদা পেঁয়াজে রয়েছে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার উপাদান।

ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে

অ্যালিয়াম গোত্রের সবজির মধ্যে রয়েছে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার উপাদান। যেমন- সাদা পেঁয়াজে রয়েছে সালফার ও ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যানসার-রোধে কাজ করে। পেঁয়াজে আরও রয়েছে ফিসেটিন ও কোরেসটিন, ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট যা টিউমারের বৃদ্ধি প্রতিরোধ করে।

হাড়ের শক্তি বাড়ায়

সাদা পেঁয়াজের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এটি নারীর হাড়ের শক্তি বাড়ায়। তাছাড়া সাদা পেঁয়াজ অক্সিডেটিভ স্ট্রেস কমায়। অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়িয়ে হাড়ের ক্ষয়রোধ করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

সাদা পেঁয়াজে থাকা সেলেনিয়াম শরীরের ইমিউন লেভেলকে শক্তিশালী করে। সেলেনিয়াম ভাইরাস ও অ্যালার্জিজনিত অবস্থা থেকে সুরক্ষায় সাহায্য করে।

ঘুমের উন্নতি ঘটায়

গবেষণায় দেখা গেছে, সাদা পেঁয়াজে এল-ট্রিপটোফান নামক উপাদানের উপস্থিতির কারণে ঘুমের মান বাড়ায়। এটি চাপ কমিয়ে ভালো ঘুমে সাহায্য করে।

চুলের স্বাস্থ্যে

সাদা পেঁয়াজের রস চুল পড়া রোধে সাহায্য করে। এটি চুলের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং খুশকির হাত থেকে রক্ষা করে। এছাড়া অকালে চুল সাদা হয়ে যাওয়া থেকে সুরক্ষা দেয় সাদা পেঁয়াজ। এছাড়াও সাদা পেঁয়াজের আরও বেশ কিছু গুণ রয়েছে। এটি সর্দি থেকে সুরক্ষা দেয়, ত্বকের সংক্রমণ রোধেও সহায়তা করে থাকে। তা ছাড়া মানসিক চাপ কমিয়ে শরীরকে সুস্থ রাখে সাদা পেঁয়াজ।

সূত্র: ভারতের জীবনধারা ও স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট

জিএম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission