১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে দিনটি

জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১ , ০৬:৪২ পিএম


১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে দিনটি

৩ ফেব্রুয়ারি ২০২১ রোজ বুধবার বাংলা ২০ মাঘ ১৪২৭

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতে কাজের সুন্দর পরিকল্পনা করে নিন। কর্মস্থলে সহকর্মীদের বিশ্বাস করে কোনো পরিকল্পনার কথা না বলাই ভালো। দুপুর থেকে ব্যবসায়ীক ক্ষেত্রে অগ্রগতির আশা। অংশীদারি কাজে সফল হতে পারবেন। কিছু অর্থ রোজগারের সুযোগ আসবে। দাম্পত্য সম্পর্কের উন্নতি উপভোগ করুন।   

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): সৃজনশীল কাজের জন্য দিনের শুরুটা মিশ্র যাবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করা মাঝে মধ্যে কষ্ট সাধ্য হতে পারে। শিল্পীদের কাজের ক্ষেত্রে অন্যমনস্কতা ভোগাবে। দুপুর থেকে চাকরিজীবীদের কাজে কর্মে দেখা দেবে জটিলতা। অহেতুক সহকর্মী বিরোধে জড়িয়ে যেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন): পারিবারিক কাজ কর্মে ব্যস্ত থাকতে হবে। গৃহের ইউটিলিটি বিল পরিশোধের জন্য ব্যস্ত থাকতে পারেন। প্রত্যাশানুসারে কাজে অগ্রগতি সামান্যই। দুপুর থেকে রোমান্টিক যোগাযোগে সফলতা আসতে শুরু করবে। সৃজনশীল কাজ কর্ম ও শৈল্পিক কাজে কিছু আয় রোজগারের আশা।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): আপনার যোগাযোগে দক্ষতা দিয়েও আজ কোনো কাজ করা কঠিন হতে পারে। গণমাধ্যমে কাজের ক্ষেত্রে আসবে অভিনব বাধা। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে তথ্য বিভ্রান্তির আশঙ্কা প্রবল। দুপুর থেকে পারিবারিক ক্ষেত্রে সফলতা আশা করা যায়। আত্মীয়স্বজন ও মায়ের সাহায্য পাবেন।   

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): বকেয়া অর্থ আদায়ের প্রতিটি চেষ্টাই আজ চালিয়ে যেতে হবে। হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত সংবাদ আপনাকে লাভবান করবে। দুপুর থেকে আয় রোজগারে অগ্রগতির আশা। বৈদেশিক কাজ ও যোগাযোগে আশানুরূপ সফল হবেন। ছোট ভাই বোনের জীবিকার ব্যবস্থায় সফলতা আশা করা যায়।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): আজ আপনাকে অধৈর্য হয়ে ওঠা পরিহার করতে হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে নিজেকে নিবৃত রাখুন। দুপুরে ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগারের সুযোগ আসবে। বকেয়া অর্থ আদায়ে সফল হতে পারেন। কিছু অর্থ সঞ্চয় করার দিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): সকালের দিকে ব্যয় বৃদ্ধির কবলে পড়তে পারেন। দূরের যাত্রায় দেখা দেবে জটিলতা। বাধা বিপত্তির কারণে বিদেশ ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে হবে। দুপুরের পর সময় বলবান। সকল কাজেই সাফল্য আশা করা যায়। আপনার কূটনৈতিক দক্ষতা দিয়ে ব্যবসার কোনো জটিলতা দূর করবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): চাকরিজীবীদের সকালের দিকে আয় রোজগার বৃদ্ধির সুযোগ আসবে। ঠিকাদারি কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। বড় ভাই বোনের সাহায্য পাওয়ার আশা। দুপুরের দিকে ব্যবসায়ীক কাজে দূরের যাত্রা যোগ প্রবল। আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসী বন্ধুর সাহায্য পাওয়ার দিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): আজ চাকরিজীবীদের সাবধানে থাকতে হবে। অনৈতিক কোনো কাজে না জড়ানোই ভালো। দুপুর থেকে ব্যবসায়ীক যোগাযোগ ও বেচাকেনা বাড়তে পারে। বন্ধুর সাথে দেখা হওয়ার যোগ। বড় ভাই-বোনের কোনো বিশেষ কাজ করে দিতে হবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): নিজের ভাগ্যকে জাগাতে হবে। আপনার অলসতাই আপনার ভাগ্য উন্নতির প্রধান বাধা। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টা করতে পারেন। দুপুর থেকে সময় বলবান হয়ে উঠবে। কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভের যোগ। বেকারদের চাকরির সুযোগ আসতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ঝোঁকের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে আজ দিতে হবে ধৈর্যের পরীক্ষা। দুপুরের পর বৈদেশিক কাজে সাফল্য লাভের আশা। বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতি। ধর্ময় ও আধ্যাত্মিক ক্ষেত্রে সাফল্য আশা করতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সকাল সকালই জীবন সাথীর সঙ্গে তর্কে জড়িয়ে গেলে দিনটি খারাপ যেতে পারে। অংশীদারি ব্যবসা বাণিজ্যে আরো সহনীয় হতে হবে। দুপুরের পর থেকে আর্থিক বিষয়ে টানাটানির সম্মুখীন হবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকসানের আশঙ্কা। বাহিরে বেড় হলে সাবধানে চলাফেরা করবেন।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission