ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গরমে স্বস্তি পেতে কী খাবেন, কী এড়াবেন! 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম
ছবি: সংগৃহীত

তীব্র গরমে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, এসব সমস্যার বড় একটি কারণ হলো অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। তাই গরমে কী খাওয়া উচিত আর কোন খাবার এড়িয়ে চলা ভালো, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।

চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, কিছু খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে অস্বস্তি তৈরি করে। আবার কিছু খাবার শরীরকে ঠান্ডা রাখতে ও পানিশূন্যতা দূর করতে সাহায্য করে।

যেসব খাবার এড়িয়ে চলা ভালো

গরমের সময় মশলাজাতীয় ও ভারী খাবার, বিশেষ করে ভুনা মাছ-মাংস কম খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এসব খাবার হজমে সময় নেয় এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়।

ডিমও অতিরিক্ত খাওয়া ঠিক নয়। বিশেষ করে যাদের কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে। কোমল পানীয় ও আইসক্রিম খেলে সাময়িক স্বস্তি মিললেও পরে শরীরে পানিশূন্যতা বাড়তে পারে।

ফাস্টফুড, তেলেভাজা খাবার, চর্বিযুক্ত মাংস এবং অতিরিক্ত ভাতজাতীয় খাবার গরমে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চা ও কফি বেশি খেলে শরীর আরও পানিশূন্য হয়ে যেতে পারে।

দুগ্ধজাত কিছু খাবার ও বেশি চিনি-লবণযুক্ত খাবারও গরমে অস্বস্তি বাড়ায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

যেসব খাবার উপকারী

গরমে কম মশলাযুক্ত ও সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। লাউ, ঝিঙা, চিচিঙ্গা, সজনে ডাঁটা ও বিভিন্ন শাকসবজি হালকা ঝোলে খেলে শরীর ঠান্ডা থাকে এবং পুষ্টিও পাওয়া যায়।

পাতলা সবজি স্যুপ, টক দই, কাঁচা আমের শরবত ও লেবু পানি গরমে শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে।

তরমুজসহ পানিযুক্ত ফল, শসা, জাম এবং অন্যান্য মৌসুমি ফল শরীরের পানির ঘাটতি পূরণ করে।

ডাবের পানি ও ডিটক্স পানীয় শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে।

পানি পানের গুরুত্ব সবচেয়ে বেশি

বিশেষজ্ঞরা বলছেন, গরমে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা সবচেয়ে জরুরি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত তিন লিটার পানি পান করা উচিত।

চিকিৎসকদের পরামর্শ, গরমে খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই শরীরকে অনেকটাই সুস্থ ও স্বস্তিতে রাখা সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
তীব্র গরমে ব্যায়াম করবেন যেভাবে, শরীর থাকবে নিরাপদ
তীব্র রোদের গরমে বাইরে বের হলে স্বস্তি দেবে যেসব রঙের পোশাক 
তীব্র গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে শরীর সতেজ রাখবেন যেভাবে
তীব্র গরমে বাড়ছে ‘হিট হেডেক’, সতর্ক থাকুন