১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে দিনটি

জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত

বুধবার, ৩১ মার্চ ২০২১ , ১০:৪৮ পিএম


১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে দিনটি

১ এপ্রিল ২০২১ রোজ বৃহস্পতিবার বাংলা ১৮ চৈত্র ১৪২৭। 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : সকল কাজেই আজ সতর্ক হতে হবে। ঋণ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ার ফল যেতে পারে আপনার বিপক্ষে। অতিরিক্ত ঝুঁকি নিয়ে বিনিয়োগে লোকসানের সম্মুখীন হতে পারেন। আয় রোজগারের ক্ষেত্রে ঝুঁকি আজকের জন্য ভালো নয়।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) : সকাল সকালই দাম্পত্য কলহের সম্মুখীন হতে হবে। জীবন সাথীর অনৈতিক চাহিদা পূরণে আপনার অক্ষমতাকে সে কোনোভাবেই মানতে চাইবে না। অংশীদারি কোনো কাজে আপনাকে আজ ঠকানো হবে। সাবধানে থাকবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) : সহকর্মী ও কাজের লোকদের ওপর হতে পারেন চরম বিরক্ত। আপনার অগোচরে কোনো কাজ করাতে আপনি প্রতিশোধ নিতে পারেন। ব্যবসা বাণিজ্যে আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝামেলা করতে পারে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে।                        

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) : বিদ্যার্থীদের পড়াশোনায় অমনোযোগিতা ভোগাতে থাকবে। সন্তানের শারীরিক অবস্থা ভালো যাবে না। আবহাওয়া পরিবর্তনে ফলে সন্তানের সিজেনাল অসুখে ভোগার আশঙ্কা। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে আরো আন্তরিক হতে হবে।                  

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) : আজ মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক সঙ্কট দেখা দিতে পারে। সময় মতো চিকিৎসা সেবা না পেলে অবস্থা হতে পারে খারাপ। আয় রোজগারের চেষ্টায় আত্মীয়-স্বজনের দ্বারা বাধার সম্মুখীন হতে পারেন। গৃহে অশান্তির আশঙ্কা।         

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : আপনার যোগাযোগের দক্ষতাও আজ বাধাগ্রস্ত হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে কিছু ভুল তথ্যর কারণে সুযোগ বঞ্চিত হতে পারেন। সাংবাদিক বা মিডিয়ার কোনো ব্যক্তি আপনাকে হুমকি দিয়ে অর্থ রোজগারের চেষ্টা করবে। সাবধান থাকবেন।                  

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : ব্যবসায়ীক কাজে কথা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হন। কারো সাথে কোনো প্রকার জটিলতা দেখা দেবে। ব্যবসায়ীক বা অফিশিয়াল প্রতিটি লেনদেনের হিসাব রাখতে চেষ্টা করুন। শ্যালকের সাথে চলতে থাকা জটিলতা কাটিয়ে নিন।            

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : আজ আপনাকে অফুরান প্রাণশক্তির অধিকারী হতে হবে। প্রতিটি মূহুর্তই নিজের ইচ্ছার বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকতে হবে। সাংসারিক ও ব্যবসায়ীক জটিলতা ও কর্মস্থলে বিরুদ্ধ পরিবেশ আপনার মনজগতে গভীর প্রভাব ফেলতে চেষ্টা করবে।             

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : আইনগত জটিলতা থেকে মুক্ত হওয়ার কথা থাকলেও গ্রহ বৈরিতার কারণে আরো বেশি জড়িয়ে যাবেন। সরকারি ভ্যাট ট্যাক্স বা শুল্ক সংক্রান্ত বিষয়ে প্রত্যাশার চেয়েও অধিক ব্যয় হতে পারে। দূরের যাত্রা বাতিল করার প্রয়োজন পড়তে পারে।       

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজ আপনাকে বন্ধু থেকে সাবধান হতে হবে। সবচেয়ে বেশি আজ বন্ধুই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। বাড়িতে বড় ভাই-বোনের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দেখা দেবে তর্ক বিতর্ক। আয় রোজগারে নেমে আসবে অনির্দিষ্ট কালের স্থবিরতা।                

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : সরকারি চাকুরেদের আজ পদস্থ কর্মকর্তা বহু ভোগাবে। আপনার প্রতিটি কাজের ভুল এমনভাবে সকলকে বলে বেড়াবে যে চাকরির প্রতি ঘৃণার উদ্রেক হতে পারে। পরিবারেও পিতার অবহেলা আপনার হৃদয়ে রক্তক্ষরণের কারণ হতে পারে।           

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : ভাগ্য উন্নতির দিন। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো সুযোগ লাভের আশা। ধর্মীয় কাজের জন্য বিদেশ যেতে পারেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ প্রবল। শিক্ষক ও গবেষকদের দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission