১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে দিনটি

জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত

সোমবার, ২৬ এপ্রিল ২০২১ , ০৪:৫৫ এএম


১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে দিনটি

২৬ এপ্রিল ২০২১, রোজ সোমবার, বাংলা ১৩ বৈশাখ ১৪২৮

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই কাজে কর্মে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও দিনের শেষ ভাগটা খারাপ যাবে না। কর্মস্থলে সহকর্মী বা অধিনস্ত কর্মচারীদের ফাঁকি আপনাকে কিছুটা বিপদে ফেলতে পারে। ব্যবসায়ীক ক্ষেত্রে দুপুরের পর লাভের আশা। দাম্পত্য সুখশান্তি উপভোগের সময়।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): সন্তানের প্রতি আপনার স্নেহ-মমতা যেনো তার জন্য ক্ষতিকর না হয়। নিজের মেধা ও বুদ্ধি দিয়ে উপার্জিত অর্থ আপনার সম্বল। দুপুরের পর থেকে কর্ম ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত সুযোগ সুবিধা প্রাপ্তির যোগ। অনৈতিক কাজের প্রস্তাব আসতে পারে। নিজেকে জটিলতা মুক্ত রাখাই রোজার মূল শিক্ষা।

মিথুন রাশি (২১ মে-২০ জুন): আজ পারিবারিক জীবনে সকলের সাহায্য পাবেন। গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো প্রত্যাশা পূরণের দিন। দুপুরের পর প্রেম ভালোবাসায় পাবেন অনাবিল আনন্দ। মিডিয়ায় কাজের সুযোগ আসতে পারে। সন্তানের সাথে মান অভিমান কেটে যাবে।                          

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): দিনের শুরুতেই তথ্য বিভ্রাটের শিকার হতে পারেন। ব্যবসায়ীক ক্ষেত্রে পত্র বা মেইল যোগাযোগে আপনাকে সতর্ক হতে হবে। দুপুরের পর কোনো আত্মীয়র সাহায্য আপনার কর্মে স্থায়ী করবে। পরিবারের সকলের সাহায্য পাবেন। মায়ের দোয়া ও আশীর্বাদ লাভের দিন।                    

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগষ্ট): আপনার আর্থিক ক্ষেত্রে আজ অগ্রগতি আশা করতে পারেন। আয় রোজগারের চেষ্টায় হবেন সফল। ব্যবসায়ীক কিছু বকেয়া সকাল সকালই আদায়ের চেষ্টা করুন। দুপুরের পর বস্ত্র ও তৈরী পোষাক ব্যবসায়ীদের আশানুরুপ আয় রোজগারের আশা। বিদেশ থেকে পাবেন কাঙ্ক্ষিত সংবাদ।           

কন্যা রাশি (২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর): জরুরী সকল কাজগুলো সকালের দিকে সেরে নিতে হবে। কর্মস্থলে সকালের দিকে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। পদস্ত কর্মকর্তার সাহায্য লাভ। দুপুরের পর আয় রোজগারের চেষ্টায় হবেন সফল। বকেয়া বিল বেতন আদায় হবে। সঞ্চয়ের চেষ্টায় হবে অগ্রগতি।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): আজ সকাল সকাল কর্মস্থলের পানে ছুটতে হতে পারে। ঝুঁকি নিয়ে দূরের যাত্রা করবেন না। দুপুর থেকে ব্যবসায়ীক ক্ষেত্রে নেওয়া নতুন নতুন সিদ্ধান্ত আপনাকে লাভবান করবে। নিজের মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারলে হবেন সফল। আয় রোজগারের চেষ্টায় লাভের আশা।              

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): সকালের দিকে আয় রোজগারে অগ্রগতি হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে বন্ধুর সাহায্য এ মূহুর্তে আপনাকে ঘুড়ে দাড়াতে সাহস যোগাবে। দুপুরের পর বৈদেশিক কাজ কর্ম শুভ। বিদেশী কোনো কমিশনের কাজে আয় রোজগারের আশা।                   

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): পদস্ত কর্মকর্তার সাথে সকাল সকাল ঘটে যেতে পারে মনমালিণ্য। অহেতুক কাজের চাপ বৃদ্ধি করাতে চাকরি থেকে ইস্তেফাও দিতে পারেন। দুপুরের পর প্রভাবশালী কোনো বড় ভাই এর সহায়তায় ঝামেলার সমাধান হবে। ব্যবসায়ীক আয় রোজগার বৃদ্ধির দিন।            

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): নিজের ভাগ্যর জোরেই আজ সকাল সকাল বিদেশ সংক্রান্ত কাজে সফল হবেন। বিদেশে উচ্চ শিক্ষা সংক্রান্ত ভালো সংবাদ লাভের আশা। দুপুরের পর থেকে কর্মস্থলে কিছু ভালো সুযোগ আসবে। আয় রোজগারের ক্ষেত্রে পদস্ত কর্মকর্তার আনুকূল্য লাভের আশা।                   

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রæয়ারি): আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সকালে কাঙ্খীত লাভের আশা করতে পারেন। দুপুরের পর থেকে আপনার আধ্যাত্মীক কাজে অগ্রগতি হবে। শিক্ষা ও গবেষণামূলক কাজ বা বৈদেশিক কাজে আজ সফল হবেনই হবেন।

মীন রাশি (১৯ ফেব্রæয়ারি-২০ মার্চ): ব্যবসায়ীক জীবনে কম লাভে আজ অনেক পণ্য বিক্রয়ের সুযোগ আসবে। জীবন সাথীর হাতে দিতে হবে সংসার খরচের টাকা। দুপুরের পর ঋণ থেকে সাবধান। রাস্তাঘাটে এড়িয়ে চলতে হবে দূর্ঘটনা ও হয়রানি।

এনএস  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission