ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

গরমে কাঁচা পেঁয়াজ খাচ্ছেন? শরীরে কী ঘটে জেনে নিন 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০১:১৩ পিএম
ছবি: সংগৃহীত

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে অনেকেই আশ্রয় নিচ্ছেন ঘরোয়া ও প্রাকৃতিক খাবারের ওপর। আম পান্না, মাঠা যেমন জনপ্রিয়, তেমনি কাঁচা পেঁয়াজও বহু প্রজন্ম ধরে গরমের খাবারের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে প্রশ্ন উঠেছে—এই কাঁচা পেঁয়াজ কি সত্যিই শরীরের জন্য উপকারী, নাকি এতে লুকিয়ে আছে কিছু ঝুঁকি?

দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলে গরমের দিনে খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার প্রচলন বহু পুরনো। গ্রাম থেকে শহর—অনেকেই বিশ্বাস করেন, এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং তীব্র গরমের প্রভাব কমায়। এমনকি ভ্রমণের সময়ও অনেকেই সঙ্গে পেঁয়াজ রাখেন এই বিশ্বাস থেকে।

বিশেষজ্ঞদের মতে, এই বিশ্বাসের পেছনে আংশিক ভিত্তি রয়েছে। পেঁয়াজে প্রচুর পরিমাণে পানি থাকে, যা শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। তীব্র গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে যে পানি বের হয়ে যায়, সেই ঘাটতি পূরণে কিছুটা সহায়ক হতে পারে কাঁচা পেঁয়াজ।

পুষ্টিবিদদের মতে, পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও কিছু প্রিবায়োটিক উপাদান শরীরের জন্য উপকারী। ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থায়ও পেঁয়াজকে শীতল প্রভাবসম্পন্ন একটি খাদ্য হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন

তবে বিশেষজ্ঞরা স্পষ্টভাবে জানাচ্ছেন, কাঁচা পেঁয়াজ কখনোই গরমে শরীরের প্রধান সুরক্ষা নয় এবং এটি পানির বিকল্পও হতে পারে না।

অন্যদিকে, সবার শরীর কাঁচা পেঁয়াজ সমানভাবে সহ্য করতে পারে না। অনেকের ক্ষেত্রে এটি খেলে গ্যাস, পেট ফাঁপা, বুক জ্বালাপোড়া বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই হজমজনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই অস্বস্তি আরও বেড়ে যেতে পারে।

চিকিৎসকদের মতে, কাঁচা পেঁয়াজ সরাসরি কোনো রোগ সৃষ্টি করে না, তবে সংবেদনশীল পেটের মানুষের জন্য এটি অস্বস্তির কারণ হতে পারে। ফলে তীব্র গরমে শরীর দুর্বল থাকলে এই ধরনের সমস্যা আরও কষ্টদায়ক হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, পরিমিত পরিমাণে কাঁচা পেঁয়াজ খেলে সাধারণত বড় কোনো ক্ষতি হয় না। তবে শরীরের প্রতিক্রিয়া বুঝে খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতিরিক্ত নির্ভরশীলতা না রেখে পর্যাপ্ত পানি পান ও সুষম খাদ্য গ্রহণই গরমে সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায়।

তাই কাঁচা পেঁয়াজ উপকারী হলেও এটি কোনো জাদুকরী সমাধান নয়—বরং সঠিক খাদ্যাভ্যাসের একটি ছোট অংশ মাত্র।

সূত্র: এনডিটিভি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
আরও পড়ুন
নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে মিলবে যেসব স্বাস্থ্য উপকারিতা