ক্লান্ত হলেই খাবার স্যালাইন খাচ্ছেন, জেনে নিন এর ভয়াবহতা

আরটিভি নিউজ

শনিবার, ০৫ নভেম্বর ২০২২ , ০৩:৪৩ পিএম


ক্লান্ত হলেই খাবার স্যালাইন খাচ্ছেন, জেনে নিন এর ভয়াবহতা

খাবার স্যালাইন আবিষ্কার হওয়ার পরেই ডায়রিয়া নিরাময়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর জন্য সুস্থ্য হয়েছে কোটি মানুষ। আমাদের শরীর ঘামলে পানিশূন্যতার ঘাটতি দেখা দেয়। কিন্তু অনেককেই দেখা যায় একটু ঘামলে অথবা কাজ করে ক্লান্ত হলেই সঙ্গে সঙ্গে স্যালাইন খেয়ে নেন।  

দিনে দুই থেকে তিনটি স্যালাইনও অনেককেই খেতে দেখা যায়। আসলে স্যালাইন খাওয়ার ফলে রক্তে যে লবণের ক্রিয়া হয় তা সব ধরনের শরীরের জন্য কতটা উপকারী আমরা কি সঠিকভাবে জানি? এক্ষেত্রে যদি কারো হাই ব্লাড প্রেসার থাকে এবং জরুরি প্রয়োজন ছাড়াই স্যালাইন খায় তাতে কি তার শরীরে প্রভাব পড়বে না?

স্যালাইনের উপাদানে সোডিয়াম ক্লোরাইড উপস্থিত থাকার কারণে রক্তে ইলেকটোলাইট ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে, যার কারণে শ্বাসকষ্ট হলেও তা অস্বাভাবিক হবে না। অতিরিক্ত স্যালাইন খাওয়ার ফলে রক্তে লবণের পরিমাণ বেড়ে হাই ব্লাড প্রেসারের সমস্যাও বেড়ে যেতে পারে। তুচ্ছ কারণে স্যালাইন খাওয়া স্বাস্থের জন্য ক্ষতিকর। 

এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি খুবই জরুরি। স্যালাইন খাওয়ার আগে অবশ্যই সঠিক পরিমাপ জানতে হবে। এ ছাড়াও দিনে এক প্যাকেটের বেশি স্যালাইন খেলে তা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission