ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

অগোছালো ঘর গোছানোর সহজ ৫ টিপস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম
ছোট ছোট বদভ্যাসেই ঘর অগোছালো? ৫ অভ্যাস ছাড়লেই ঘর থাকবে ঝকঝকে । ছবি: সংগৃহীত

ঘর এমন অগোছালো হয়ে যাচ্ছে যে নিজেরই ঢুকতে ইচ্ছে করে না—এই সমস্যা অনেকেরই। তবে বিশেষজ্ঞদের মতে, বড় কোনো পরিশ্রম নয়, বরং কয়েকটি দৈনন্দিন বদভ্যাস বদলালেই ঘর রাখা যায় পরিষ্কার ও গোছানো।

অনেকের ঘরে ঢুকলেই মন ভালো হয়ে যায়, আবার কারও ঘর এতটাই অগোছালো থাকে যে হাঁটাচলাই কঠিন হয়ে পড়ে। বিছানার চাদর কুঁচকে থাকা, টেবিলে ছড়ানো বই-খাতা, চেয়ারে জামার স্তূপ—এগুলোই ঘরকে বিশৃঙ্খল করে তোলে। কিন্তু ছোট কিছু অভ্যাস ঠিক করলেই এই সমস্যা সহজেই কমানো সম্ভব।

জামা চেয়ারে না রেখে সঙ্গে সঙ্গে গুছিয়ে ফেলুন

কাজ শেষে জামা খুলে যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় রাখুন। কাচার হলে আলাদা বালতিতে রাখুন, না হলে ভাঁজ করে গুছিয়ে রাখুন। এতে ঘরের অগোছালো ভাব অনেকটাই কমে যাবে।

দেওয়াল বা দরজার পাশে ছোট খোলা আলমারি রাখুন

সুবিধামতো জায়গায় হ্যাঙ্গার লাগিয়ে পোশাক ঝুলিয়ে রাখলে কাপড় ছড়ানো থাকবে না, আবার খুঁজতেও সুবিধা হবে।

আরও পড়ুন

বিছানা প্রতিদিন গুছিয়ে রাখুন

ঘুম থেকে উঠেই বিছানার চাদর টানটান করে পাতার অভ্যাস করলে ঘর অনেক বেশি পরিষ্কার ও গোছানো দেখায়। মাত্র কয়েক মিনিটের কাজ হলেও এর প্রভাব অনেক বড়।

ছোট জিনিস আলাদা বাক্সে রাখুন

টেবিল বা ঘরের কোণে ছোট ছোট জিনিস ছড়িয়ে না রেখে একটি বাক্স বা ট্রেতে রাখলে ঘর এলোমেলো দেখায় না।

ব্যবহৃত কাপ-প্লেট তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন

চা-কফির কাপ বা খাবারের বাসন ঘরে ফেলে রাখার অভ্যাস বন্ধ করুন। ব্যবহার শেষে সঙ্গে সঙ্গে নির্দিষ্ট জায়গায় রাখলেই ঘর পরিচ্ছন্ন থাকে।

বিশেষজ্ঞদের মতে, এই ছোট ছোট অভ্যাস বদলালেই ঘর অনেক বেশি গোছানো, পরিষ্কার এবং মন ভালো করা জায়গায় পরিণত হতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাড়ি পরিষ্কারের ঝামেলা কমাবে এই ৫ কৌশল 
ঘরের মতো গাড়ির ভেতরটিও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।
গাড়ি পরিষ্কারের ঝামেলা কমাবে এই ৫ কৌশল 
সহজ জীবনেই সুখ, শুধু বদলান ছোট্ট কিছু অভ্যাস
সংসার, সন্তান, কর্মক্ষেত্র—সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে অনেকেরই জীবন হয়ে ওঠে ক্লান্তি আর দুশ্চিন্তায় ভরা।
সহজ জীবনেই সুখ, শুধু বদলান ছোট্ট কিছু অভ্যাস
শিশুর গলায় মাছের কাঁটা ফুটলে ভাতের দলা খাওয়ানো কতটা নিরাপদ 
মাছ খেতে গিয়ে গলায় কাঁটা ফোটার ঘটনা শিশুদের ক্ষেত্রে বেশ পরিচিত। এমন হলে অনেক পরিবারে ভাতের দলা, পাউরুটি বা কলা খাইয়ে কাঁটা নিচে নামানোর চেষ্টা করা হয়।
শিশুর গলায় মাছের কাঁটা ফুটলে ভাতের দলা খাওয়ানো কতটা নিরাপদ 
বাড়ির টবেই ফলবে টাটকা রসুন, চাষের সহজ পদ্ধতি
রান্নায় রসুনের স্বাদ ও সুবাস পছন্দ করেন না—এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
বাড়ির টবেই ফলবে টাটকা রসুন, চাষের সহজ পদ্ধতি
ওয়াশিং মেশিনে উঠছে না কলারের জেদি দাগ? কাজে দেবে এই কৌশল
শার্টের কলার এমন একটি অংশ, যেখানে ঘাম, ধুলা ও শরীরের তেল সবচেয়ে বেশি জমে।
ওয়াশিং মেশিনে উঠছে না কলারের জেদি দাগ? কাজে দেবে এই কৌশল
আরও পড়ুন
ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কৌশল