এয়ার ফ্রায়ার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ?

আরটিভি নিউজ

সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ , ০৬:৫৫ পিএম


এয়ার ফ্রায়ার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ
ছবি : সংগৃহীত

রাঁধুনিরা রান্না ঘরকে সুন্দর এবং সহজে ব্যবহার উপযোগী করতে নতুন নতুন কত কিছুই তো যুক্ত করেন। রান্না সহজ এবং স্বাস্থ্যকর করতে রান্নাঘরে তেমনই একটি ব্যবহারের যন্ত্র হলো এয়ার ফ্রায়ার। যার সাহায্যে একেবারে অল্প তেল ব্যবহার করে ভাজা পোড়া করতে পারবেন। এটি খাবারের চারপাশে গরম বাতাস প্রয়োগের মাধ্যমে খাবার রান্না করে। বলা যায়, প্রায় তেল ছাড়াই খাবার ভেজে মচমচে করে তোলে।

বিজ্ঞাপন

এটিতে চিপস থেকে শুরু করে চিকেন ফ্রাই খুব সহজেই তৈরি করতে পারবেন। তবে প্রশ্ন হলো, কম তেলে কাজ করলেও স্বাস্থ্যের জন্য এ যন্ত্রটি কেমন?

এয়ার ফ্রাইংয়ের ৫টি উপকারিতা- 

বিজ্ঞাপন

অ্যাক্রিলামাইডের পরিমাণ কম : গবেষণায় জানা গেছে, অন্য উপায়ে ভাজা খাবারের তুলনায় এয়ার ফ্রায়ারে ভাজা খাবারে অ্যাক্রিলামাইডের পরিমাণ ৯০ শতাংশ পর্যন্ত কমে যায়। অ্যাক্রিলামাইড হলো একটি রাসায়নিক পদার্থ। এটি স্টার্চ জাতীয় খাবারে থাকে। যেমন আলুকে উচ্চ তাপমাত্রায় (১২০ ডিগ্রি সেলসিয়েসের ওপরে) রান্না করা হলে তৈরি হয়। অ্যাক্রিলামাইড একটি পরিচিত কার্সিনোজেন। যা শরীরের জন্য ক্ষতিকর।

রান্নায় কম তেল ব্যবহার করে : এয়ার ফ্রায়ার উল্লেখযোগ্যভাবে কম তেল ব্যবহার করে। ২০১৫ সালের একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে, এয়ার ফ্রায়ার ব্যবহার করে রান্না করলে খাবারে ফ্যাটের পরিমাণ যথেষ্ট কমে আসে। এটি গরম বাতাসের সাহায্যে খাবার ভেজে মচমচে করে তোলে। প্রয়োজন হয় শুধু এক ফোঁটা তেলের।

বিজ্ঞাপন

ওজন কামাতে সাহায্য করতে পারে :   তেলে ভাজা খাবারে তেল ও ক্যালোরির পরিমাণ উভয়ই বেশি থাকে। তাই এয়ার ফ্রায়ারে প্রস্তুত করা খাবারে ক্যালোরির পরিমাণ কম থাকে। তাই এটি স্বাস্থ্যকর। তবে খাবার কত ঘন ঘন খাচ্ছেন এর ওপরও নির্ভর করে। কম তেল লাগে বলে খেয়েই যাবেন তা কিন্তু নয়।

খাবারে পুষ্টি ধরে রাখতে পারে : এয়ার ফ্রায়ারে রান্না খাবার কিছু পুষ্টি উপাদান ধরে রাখতে পারে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং পলিফেনল। পলিফেলন হলো উদ্ভিদ থেকে প্রাপ্ত এক ধরনের যৌগ যা আমাদের শরীরের জন্য খুব উপকারী।

বিজ্ঞাপন

রান্নাঘরে এয়ার ফ্রাইয়ার নিরাপদ : বেশি তেলে খাবার ভাজতে গেলে তেল ছিটকে আসার সম্ভাবনা বেশি। তাই এয়ার ফ্রয়ার এক্ষেত্রে ভালো। কারণ, অল্প তেলে খাবার ঢেকে এটি কাজ করে। এয়ার ফ্রায়ারের নির্দেশাবলী অনুযায়ী ব্যবহার করা হলে এটি একবারেই নিরাপদ।

এয়ার ফ্রায়ার সবার জন্য নিরাপদ কি না : সামগ্রিকভাবে বলা যেতে পারে এয়ার ফ্রাইয়ারে তৈরি করা খাবার মানে ভাজা খাবার। ভাজা খাবার কখনই শরীরের জন্য ভালো নয়। এটি ওজন বৃদ্ধি, টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগ এবং কিছু ক্যানসারের জন্য দায়ী হতে পারে। তাই প্রতিদন ভাজা খাবার খাওয়া পরিহার করুন। আর মাঝে মাঝে খেতে হলে এয়ার ফ্রায়ার ব্যবহার করতে পারেন। কারণ, তেলের ব্যবহার কম।

একটি গবেষণায় জানা যায়, সামুদ্রিক চর্বিযুক্ত মাছ যেমন সার্ডিন রান্না করলে, এর থেকে স্বাস্থ্যকর চর্বি উপাদান ‘পলি-অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড চর্বি’ হ্রাস পায়। ওদিকে কিছুটা কোলেস্টেরলের মাত্রাও বাড়াতে পারে।

এ ছাড়াও এয়ার ফ্রায়ারের কিছু অসুবিধাও পাওয়া গেছে। এটি খাবারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে আপনার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র : বিবিসি গুডফুড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission