ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মাস শেষেই পকেট খালি? টাকা জমাতে মেনে চলুন ৬ সহজ কৌশল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০১:৪৫ পিএম
টাকা সঞ্চয়ের জন্য মেনে চলুন কিছু টিপস । ছবি: সংগৃহীত

মাসের শুরুতে হাতে টাকা থাকলেও কয়েকদিনের মধ্যেই অনেকের পকেট প্রায় খালি হয়ে যায়। মাসের শেষ দিকে এসে নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতেও হিমশিম খেতে হয়। আয় থাকলেও পরিকল্পনার অভাব, অপ্রয়োজনীয় কেনাকাটা এবং বাড়তি খরচের কারণে সঞ্চয় করা কঠিন হয়ে পড়ে।

তবে বিশেষজ্ঞদের মতে, কিছু ছোট অভ্যাস পরিবর্তন করলেই ধীরে ধীরে অর্থ সঞ্চয় করা সম্ভব। বড় কোনো পরিবর্তন নয়, বরং নিয়মিত ছোট ছোট পদক্ষেপই গড়ে তুলতে পারে আর্থিক নিরাপত্তা।

এক প্রতিবেদনে অর্থ সঞ্চয়ের কয়েকটি কার্যকর উপায় তুলে ধরা হয়েছে।

সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করুন

সঞ্চয় শুরু করার আগে একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা জরুরি। কত টাকা জমাতে চান এবং কত সময়ের মধ্যে জমাতে চান, তা আগে নির্ধারণ করুন। বড় অঙ্কের লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করলে সঞ্চয় করা সহজ হয় এবং চাপও কমে।

অপ্রয়োজনীয় খরচ কমান

মোবাইল, ইন্টারনেট কিংবা বিভিন্ন সদস্যপদ বাবদ অনেক সময় অপ্রয়োজনীয় খরচ হয়ে থাকে। মাসিক খরচের হিসাব দেখে প্রয়োজন নেই এমন সেবাগুলো বাদ দিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বাঁচানো সম্ভব।

আরও পড়ুন

দৈনন্দিন ব্যয়ে নিয়ন্ত্রণ আনুন

বাইরে খাওয়ার বদলে ঘরের খাবার খাওয়া, অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা এবং সাশ্রয়ীভাবে বাজার করার অভ্যাস সঞ্চয় বাড়াতে সাহায্য করে। ছোট ছোট খরচ কমাতে পারলেই মাস শেষে বড় পার্থক্য দেখা যায়।

লাভজনক সঞ্চয় হিসাব বেছে নিন

সঞ্চয়ের টাকা এমন জায়গায় রাখুন, যেখানে ভালো মুনাফা পাওয়া যায় এবং প্রয়োজন হলে সহজে টাকা তোলা যায়। এতে সময়ের সঙ্গে সঙ্গে সঞ্চয়ের পরিমাণও বাড়তে থাকবে।

নিয়মিত সঞ্চয়ের ব্যবস্থা করুন

প্রতি মাসে আয়ের একটি নির্দিষ্ট অংশ আলাদা করে রাখার অভ্যাস গড়ে তুলুন। শুরুতেই সঞ্চয়ের টাকা সরিয়ে রাখলে অপ্রয়োজনীয় খরচের সুযোগ কমে যায় এবং নিয়মিত সঞ্চয় নিশ্চিত হয়।

অতিরিক্ত আয় জমিয়ে রাখুন

বোনাস, উপহার বা অতিরিক্ত কোনো আয় হলে তার একটি অংশ সঞ্চয়ে রাখুন। এই ধরনের অর্থ দ্রুত সঞ্চয়ের পরিমাণ বাড়াতে সহায়তা করে এবং ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা তৈরি করে।

বিশেষজ্ঞরা বলছেন, জীবনে হঠাৎ জরুরি খরচ আসতেই পারে। এমন পরিস্থিতিতে সঞ্চয় থাকলে ঋণের ওপর নির্ভর করতে হয় না। তাই শুরুতে জরুরি তহবিল গড়ে তোলা এবং ধীরে ধীরে কয়েক মাসের খরচের সমপরিমাণ অর্থ জমিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।

সঞ্চয় একদিনে তৈরি হয় না। তবে নিয়মিত পরিকল্পনা, নিয়ন্ত্রিত ব্যয় এবং সচেতন অভ্যাস আপনাকে ধীরে ধীরে একটি নিরাপদ আর্থিক ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
টাকা জমাতে পারছেন না? এই ৫ কৌশলেই বাড়বে সঞ্চয়