কাউন চাল একটি পরিচিত শস্য। ছোট দানাবিশিষ্ট কাউনের চালে প্রোটিন, ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্টসহ আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে। কাউনের চাল ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ একটি খাবার হওয়ায় আমাদের এনার্জির ঘাটতি অনেকটাই পূরণ করে। শরীরকে কর্মক্ষম ও সচল রাখতে প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন। প্রতিদিন কাউন চালের তৈরি খাবার খাওয়া গেলে এসব উপাদান পাওয়া যাবে নিয়মিত। আর এ কাউন চাল দিয়ে বেশিরভাগ সময় মিষ্টি খাবার বা পায়েসটাই বেশি তৈরি করা হয়। কিন্তু কাউন চালের মাখা ভাত কি খেয়েছেন কখনো। যারা ঝাল কিছু খেতে পছন্দ করেন তারা কাউন চালের মাখা ভাতের রেসিপি জেনে নিতে পারেন।
যা যা লাগবে-
কাউন চাল, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, রসুন, ভাজা শুকনামরিচ, সরিষার তেল।
রন্ধন প্রণালী-
পোলাও-এর মতো করে অল্প তেলে কাউন চাল ভেজে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে রান্না করুন। এরপর ঠান্ডা করে থ্যাতো করা রসুন, ভাজা শুকনামরিচ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

বিভিন্নরকম ভর্তা, ডিম ভাজি দিয়ে পরিবেশ করতে পারেন মজাদার কাউন চালের মাখা ভাত।




